এ লজ্জা কোথায় রাখি?
প্রদীপ সেন
আলোকা পারে পৃথিবীকে আপন করতে
ভালোবাসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে।
আর আমরা মানুষ হয়ে কী করছি?
জাতপাত, ধর্ম, আঞ্চলিকতা, আধিপত্যবিস্তার নিয়ে
কামড়াকামড়ি, খুনোখুনি, গুঁতোগুঁতি...
ক্লান্তি নেই, গ্লানি নেই, আত্মধিক্কার নেই।
ছিঃ! আমরা বুঝি মানুষ?
আলোকা, তোমার চোখে আমাদের কী মনে হয়?
আমরা পশ্বধম তো? এ লজ্জা কোথায় রাখি?
================
Pradip Sen
Village - Ashrampara
P. O. Amtali
Agartala, West Tripura
Pin 799130

Comments
Post a Comment