Skip to main content

কবিতা ।। চিঠি ।। মনোজ ঘোষ

নবপ্রভাত

চিঠি

মনোজ ঘোষ

তার হৃৎপিণ্ড তোমার ল্যান্ডফোনে বাজছে
ফোনটা যে ধরতে আসছে
জানে সে তুমি ছাড়া হবে অন্য কেউ

পোস্টম্যান চিঠি হাতে দরজায় দাঁড়ায়
ওই সে ছোটে তোমায় ছোঁয়ার আশায়
কিন্তু সে চিঠি তোমার নয় হবে হয়তো অন্য কারো

কোনো একটা লেখা যখন মনকে নাড়ায়
সে খুঁজে বেড়ায় লেখকের পরিচয়
কিন্তু সে তুমি নও  
হবে হয়তো অন্য নামে অন্য কোনো কেউ

কী আহাম্মকি সর্বত্র তোমাকে তার খোঁজা
আশাহত মনে জমে অবুঝ ক্ষোভের বোঝা
লঙ্কাপোড়া ছেলেটা ছন্নছাড়া  
নাচার তোমায় ছাড়া

--------------------------

মনোজ ঘোষ
৮৮ অক্সিটাউন 
সরশুনা
কলকাতা ৭০০০৬১

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই