Skip to main content

কবিতা ।। বাড়ির ছায়া ।। কাজল আচার্য

নবপ্রভাত

বাড়ির ছায়া

কাজল আচার্য

গতানুগতিক পথের বাঁকে একা
এ সময় যদি তোমার সঙ্গে হত দেখা।
প্রেম যুদ্ধ মিলেমিশে একাকার।
পদাতিক সৈন্য হঠাৎ নির্বিকার।

চারভাই সে টর্চের খোঁজে হন্যে
টর্চ সারানোর দোকান পাবার জন্যে।
গরীব বাবা ফেরত আনতে পারেনি
বাড়ির আবেগ, কেউ ধার ধারেনি।

টাকার বদলে,লুকিয়ে রাখে অস্ত্র
ঢালাও ঘোষণা, পরিবার বিবস্ত্র।
বিচিত্র বংশ জেঠার ছেলেরা বলেছে
আমাদের  পরিবারও একই ধারায় চলেছে।

ছায়ার সঙ্গে কায়ার মিল কম
বিষয় কোথায় অহেতুক বকবকম।
অঙ্কের এক ধাপে এসে হাসবে
চেনা পরিবারকে ভালবাসবে।

==============

Kajal Acharaya 
Elson Sapphire, A-4, Bl-1
Rabindrapally (Near Chandi Mondir) 
P.O- Nabapally 
P.S- Barasat
Dist- North 24 Parganas
pin- 700126



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই