Skip to main content

রং ।। দীপক জানা

বসন্ত উৎসব, দোল, হোলি, 
 

রং

দীপক জানা


রং লেগেছে পলাশ বনে
রং লেগেছে মনে
তাইতো কোকিল ডেকেই চলে
সবুজ সংগোপনে।

ডাক তবুও পৌঁছিয়ে যায়
কোন সে দূরের গাছে
যেথায় বসে আকুল সঙ্গী
অপেক্ষাতে আছে।

সঙ্গীও তার সুরকে চড়ায়
ক্রমে ক্রমে আরো
পবিত্র সে আবেগ তাতেই
জাগে কারো কারো।

সেই আবেগই আবির হয়ে
রঙিন করে সবই
সে যে আকুল বসন্তেরই
কোকিলের সে রবই।

...........................
 

গ্রাম-বোউলখালী
ডাক-বাউড়িয়া
জেলা-হাওড়া

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই