Skip to main content

তুমি কবিতা হয়ে গেলে ।। ডাঃ শুভদীপ বিশ্বাস

প্রেম-নবপ্রভাত

তুমি কবিতা হয়ে গেলে 

ডাঃ শুভদীপ বিশ্বাস


একটা ছোট্ট স্টেশন পেরিয়ে এল ট্রেন,
আজিমগঞ্জ ,
ছিমছাম, সিঁড়িতে রংবাহার,
ঠিক সন্ধ্যেবেলায় তোমার মত।
হলুদ রং টা দু জায়গাতেই 
বেশ মানায়।
তার পর ,আবার অন্ধকার,
নিঝুম, ঝিমঝিম আঁধারে
ট্রেনের একলা চলা, 
আমার একলা জাগা, 
অনেকটা 
তোমার ভিড়ের মাঝে একলা হওয়ার মতো।
কেউ জানে ন , 
তিন বছর আগে,
এই বাসন্তী মাসে,আমি
পর পর যে কটা কবিতা 
লিখেছিলাম, সবগুলিই 
তোমায় ভেবে। 
যখন,আমরা কেউ কাউকে
ছুঁয়েও দেখিনি, সত্যি না অলীক, তারপর 
সব লেখাই তুমি হয়ে গেল ।

==================
✒️ ডাঃ শুভদীপ বিশ্বাস
জলপাইগুড়ি

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই