মায়াজাল
উত্তম চৌধুরী
কী যে এক রহস্যের মতো!
দিনদিন বাড়ে ক্রমাগত
চোখ তাঁর, মুখ তাঁর, মন।
নিভৃতেই ভাবছি যখন
আকাশের রামধনু রং
হোলি খেলে হৃদয়ে আমার।
কী যে এক দীর্ঘ মায়াজাল
ছড়িয়ে রয়েছে দিকে দিকে!
যত তাকে গোটাতে চেয়েছি
টেনে ধরে নিটোল সকাল।
..................................
উত্তম চৌধুরী
সারদাপল্লি,আলিপুরদুয়ার
৭৩৬১২১

Comments
Post a Comment