Skip to main content

একুশ মানে মাতৃভাষা রক্ষায় যুদ্ধ ।। রানা জামান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

 

একুশ মানে মাতৃভাষা রক্ষায় যুদ্ধ

রানা জামান


সকালের কুয়াশায় শহীদ মিনার জেগে ওঠে

পায়ে পায়ে জমে থাকে নীরব শ্রদ্ধার্ঘ্য

একুশে ফেব্রুয়ারির মানে তো মাথা নত না করা 

এই দিনে ভাষা কথা বলে রক্তের স্মৃতিতে


অক্ষর সকল হেঁটে আসে রাজপথ বেয়ে

নাম না জানা অনেক মুখ ইতিহাস হয়ে আছে

তখন মায়ের ভাষা শুধু ভাষা ছিলো না—

হয়ে উঠে প্রতিবাদের অদম্য সাহস।


ফুলের তোড়া বা শলাকা হাতে শিশুরা দাঁড়িয়ে 

সে জানে না সব গল্প, তবু অনুভব করে

ভাষা হারালে কী হারাতে হয়

শব্দের ভেতরে লুকিয়ে থাকে আত্মপরিচয়।


একুশ তো শিখিয়েছে মাথা উঁচু করে কথা বলতে

শিখিয়েছে বিদেশি ভাষায় নয়, নিজের ভাষায় স্বপ্ন দেখতে

এই দিনে প্রতিটি অক্ষর পায় নতুন জীবন

প্রতিটি উচ্চারণ-ই হতে থাকে দায়বদ্ধ।


বিশ্ব জেনে গেছে আমাদের ভাষা নিয়ে উৎসর্গের কথা

মাতৃভাষা সীমানা ছাড়িয়ে আজ বিশ্বব্যাপে সমাদৃত

একুশ কেবল একটি দিন নয় এখন আর যে 

একুশের মানে মাতৃভাষার চিরন্তন অধিকার।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই