প্রেমের স্মৃতি
সুব্রত চৌধুরী
তোমার স্মৃতি উঁকি মারে
মনের গহীন কোণে,
তুমিহীনা প্রেমের বীণা
রাতের প্রহর গোনে।
হঠাৎ দেখি দুয়ার খুলে
শিশির ধোয়া সাজে,
তোমার চুড়ির রিনিঝিনি
মধুর সুরে বাজে।
তোমার পায়ের সাড়া পেয়ে
প্রাণ জেগেছে ফুলে,
তোমায় ছুঁতে পাখি হলাম
হঠাৎ মনের ভুলে।
উড়ে উড়ে বেড়াই ঘুরে
পাই না তোমার দেখা,
তোমার আমার প্রেমের স্মৃতি
ছন্দে হবে লেখা।
——————————
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র

Comments
Post a Comment