Skip to main content

ছড়া ।। প্যাঁচা-পেঁচি ।। নির্মল কুমার প্রধান

nabapravat

প্যাঁচা-পেঁচি

নির্মল কুমার প্রধান 


পেঁচি করে চেঁচামেচি 

সুর ভাঁজে কথা বলে পেঁচিয়ে 

প্যাঁচা কয় --দাঁত খিঁচে

কি সুখ পাস্ তুই  চেঁচিয়ে ? 


রাতভর ঘুম নিয়ে

লোকজন ভালোবাসে স্তব্ধতা 

কত বলি -ডাক পাড় , 

মিশে থাক্ তার সাথে স্নিগ্ধতা । 


কেউ এলে তাড়া ক'রে 

পাড়া ছাড়া হবি নাকি শেষটা!  

সুখ পেতে ধরে ভুতে 

কোথা যাবি ফেলে এই দেশটা ? 


পেঁচি কয় - চুপচুপ , 

কথা নয় কথা নয় বেশি আর

নিজের তো হেঁড়ে গলা --

চেঁচানোতে সকলেই মানে হার।


---------------------------------------------


নির্মল কুমার প্রধান

গ্রাম+ পোস্ট -- বরদাপুর থানা--পাথর প্রতিমা , জেলা--দক্ষিণ ২৪পরগণা , পিন--৭৪৩৩৭১


  



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই