Skip to main content

কবিতা ।। স্বরাজ আসেনি আজও ।। অঞ্জন বল

স্বরাজ আসেনি আজও 

  অঞ্জন বল

 
বিহগ বলাকার মতো ছিল 
তাঁর অফুরন্ত মুক্ত আকাশ , 
পরিযায়ী স্বদেশের ডাঙা 
নোলকের সাজ আর পালকের জামা। 

সে অনেকদিন আগের কথা- 
বিচ্ছিন্ন এক বাসভূমি ও শতছিন্ন জনপদ 
বসতির চাঁদ যখন অচেতন 
নিদালির ঘোরে সেতু পারাপার 
দুফসলি ধানজমির খোঁজে  
অকুল অতল কালাপানি পার হয়ে আসে 
প্রাচীর ঘেরা দ্বীপে ,
স্বরাজ আসেনি তখন ।

আর এখন যখন নৈঃশব্দের শীত 
আলোয়ান গায়ে ভোর চোখে 
দাঁড়ায় এসে প্রতিবেশীর ছাদে 
আর উদ্বৃত্ব মানুষের স্রোত 
পাথরে খোদাই পঞ্জীয়ন লিপি 
বাঙালির ভূগোল খোঁজে- 
স্বরাজ আসেনি আজও ।

যে মাটিতে সে শস্য বোনে 
তার ঘ্রান ফসলে জেনেও মাটিতে 
আঁশটে মাছের সোঁদা গন্ধ পায় সে ,
কারণ তাঁর জলজ অতীত মুছে যায়নি 
উদ্ভিন্ন যৌবন ফিরে যায় 
শৈশবের ঋগবেদে ।

নদীর বহতা এখন মোহনার বিপরিতগামী 
সভ্যতার অপসারি স্রোত ,
উৎযাপনের মৎসমুখে বিদেহী ফেরারি দেশ 
পাছে স্বরাজ চেয়ে বসে 
তাই কি পশ্চিমি স্রোত ?
কর্কশ উপত্যকা বিভক্ত আকাশ 
কাঁচের স্বদেশ ?
---------------------------


anjan bal

অঞ্জন বল
৮৯ হসপিটাল লিংক রোড
ইস্টার্ন পার্ক, সন্তোষপুর
কলকাতা - ৭০০০৭৫

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই