নিঃসঙ্গতার অনুভূতি
সুবীর কুমার ঘোষ
নিশ্ছিদ্র রাতের দেয়ালে
চুপিচুপি ভাঙে আলো—
লেপের নরম গায়ে
নেমে আসে অব্যক্ত ছায়া।
ভাঙা মানচিত্রের মতো
নিজেকে খুঁজি প্রতিদিন,
রহস্যময় দরজাগুলো
খোলে শুধু অর্ধেকক্ষণ।
কোথাও লুকানো রক্তিম শব্দ
ডাকে নীল নরম শীতে,
আমি শুনি তার ভাঙা সুর—
নিজেকে আবার গড়ে নিতে।
সময় আজ ধুলোর নৌকা
তবু ভাসে অসীম জলে,
হারিয়ে যাওয়া নামের ভিড়ে
আমি থাকি নিজের অতলে।
সুবীর কুমার ঘোষ
নতুন গ্রাম রোড
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা!!
Comments
Post a Comment