Skip to main content

কবিতা ।। পুণর্মিলনী ।। বিবেক পাল

nabapravat

পুণর্মিলনী

বিবেক পাল

হেমন্তর পাতা ঝরা উঠোনে 
শীতের আমেজে আয়োজিত বন-ভোজনে 
সম্মুখে দাঁড়িয়ে কৈশোর।

স্মৃতির অ্যালবামে—
শীতের নরম আলোর ফুলকিতে
উচ্ছ্বসিত প্রাণ প্রাপ্তির স্বপ্ন সিন্দুক খুলে।

হুল্লোড়ের আড়ালে হৃদয়ের অনুসন্ধানে—
নিবিড় ভালোবাসা আঁকড়ে ধরে অজান্তে!

তখন গীর্জায় মসজিদে মন্দিরে 
বেজে ওঠে প্রার্থনার সুর 
নিত্য নৈমিত্তিক প্রবাহে।

বাতাসে শীতের পরশ
ক্লান্তি আর বেদনা মেশে
নীড়ে ফেরা পাখির ডানায়।

ফিরে যাই আলিঙ্গনে 
আগামীতে আবার দেখা হবার
প্রতিশ্রুতির আহ্বানে—

ব্যথিত চোখের তারায় 
একরাশ কুয়াশা—
শিশির হয়ে ঝরে হৃদয়ে হৃদয়ে।

------------------------

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই