Skip to main content

কবিতা ।। জলের অতলে মেলে পরিত্রাণ ।। রানা জামান

nabapravat

জলের অতলে মেলে পরিত্রাণ

রানা জামান


জলের অতলে ডুবে 

কোনদিকে যে যাই পশ্চিম না পুবে

ঠাহর করার আগে

হাঙ্গরের পাল তেড়ে আসে রাগে

দেবো ডুব আরও অতলে নাকি দৌড় 

সাথে না আছে চাকু বা ক্ষৌর


জল জীবন জুগায়

অতিরিক্ত জল অনেক ভুগায়

বন্যার ছয়লাবে ভেসে যায় বাড়ি ঘর

পঁচে গো-খাদ্যের খড়

জমে থেকে কোনো পাত্রে গান্ধা হলে

জীবাণু ছড়ায় প্রতিপলে


চৈত্রের খরায় শুষ্ক হয়ে গেলে

মেঘেও জল না মেলে

মাটি ফেটে চৌচির কাঁদে চাতক

হয়ে যায় কত জীবের ঘাতক 

জল নাই জল নাই জল নাই গায়ে

নেই প্রশান্তি বৃক্ষের ছায়ে


ভাবতে ভাবতে মস্তিষ্কের বুদ্ধি 

লোনা সলিলের স্রোত জুগায় আত্মায় শুদ্ধি

চলতে থাকি জল কেটে এঁকেবেঁকে 

শক্তি আনি দেহে বুদ্ধি ছেঁকে 

লুকোই বিন্দাস পেয়ে এক মোক্ষম আড়াল

ব্যর্থ হয়ে চলে যায় হাঙ্গর চাঁড়াল!

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই