Skip to main content

হাফ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী

হাফ ডজন ছড়া

স্বপনকুমার পাহাড়ী


দীননাথ


দীননাথ বাস্কে
পিঠে খান আসকে।
চাইলে পেতেও পারিস,
শুধু বল্: চাস কে?


জুটি


ম্যাক্সি প'রে ট্যাক্সি চড়েন মিস রিনা।
পাশের সীটে ড্রাইভ করেন এস্ সিনহা।
চলেন দু'জন রক্সি কিংবা ইন্দিরা।
ফুটপাথরে 'হাঁ' ক'রে রয় বিন্দিরা।


প্রক্সি


বনলতা বক্সী
বৌয়ের প্রক্সি
দিতে যান নানা ঠাঁই।
বলুন না কবে চাই?


রঙ্গিনী


--রঙ্গিনী লো, রঙ্গিনী,
কার জীবনের সঙ্গিনী?
--ট্যাঁক ভারি যার, সঙ্গিনী তার
মন মজাতে ভঙ্গী নিই!


ভগবান দাস


এলাকার ত্রাস
ভগবান দাস
মারা গিয়ে স্ট্যাচু হ'য়ে 
বলে, তোরা হাস!


খৈজুর


শেখ খৈজুর খাজা
নিত্যি টানেন গাঁজা,
গাঁজার সাথে ধেনো--
তোমরা কি কেউ চেনো?

--------------------------------

Swapankumar Pahari
Vill.: Dakshin Paikbar,
P.O.: Dakshin Dauki,
P.S.: Junput Coastal,
Dist : Purba Medinipur,
PIN--721450.



Comments

Post a Comment

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই