Skip to main content

কবিতা ।। স্বামীজী ।। আশীষ কুমার চক্রবর্তী

 

স্বামীজী    

আশীষ কুমার চক্রবর্তী 

  
স্বয়ং ভগবান, গুরু হলো যার 
তার কি আছে কোন চিন্তার!
সিমলার সেই দামাল ছেলে
ডাক নাম যার ছিল যে বিলে।
দুনিয়া মাতান তিনি তাঁহার ,আদর্শ আর ধর্মে
মানব ধর্ম সফল হবে ,জীবে প্রেম, শুভ কর্মে।
বিশ্ব জয় করলে তুমি, বালক বীরের বেশে
স্বামিজী নামে ফিরলে দেশে ,মুখে মধুর হেসে।
স্বামীজী তাঁর বলেন বাণীতে
"মানুষের জ্ঞান তার কথাতে
যোগ্যতার পরিচয় কর্মতে,
বংশের পরিচয় ব্যবহারে"।
স্বামী বিবেকানন্দ নামে তোমার বিশ্ব পরিচিতি
সারা বিশ্ব মানে যে তোমার আদর্শ, বাণী ,নীতি।
প্রার্থনা করি,থাক তুমি সকল হৃদয় মাঝে
তোমার অমৃত-বাণীর পরশে সুর হোক গানে গানে।
=============
 
Ashis kr Chakraborty Advocate, 16,Avenue South Santoshpur Jadavpur Kolkata-70O O75 

Comments

Post a Comment

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই