Skip to main content

ভূতের লেখা ছড়া ।। বদরুল বোরহান

 

ভূতের লেখা ছড়া

বদরুল বোরহান 


ভূঁতং ভূঁতং ভূঁতং
আঁমি ভূঁতের পুঁতং
খেঁলতেঁ ভাঁলোবাঁসি আঁমি
কুঁতং কুঁতং কুঁতং।

এঁটা আঁমাঁর ছঁড়াঁ,
ভীঁষঁণ মিঁঠেঁ কঁড়াঁ।

আঁমাঁর ছঁড়াঁ পঁড়ঁলে তোঁমাঁর
লাঁগবেঁ ভাঁলোঁ খুঁব,
মাঁঝ রাঁত্তিরেঁ দিঁঘিঁর জঁলেঁ
দেঁবেঁই তুঁমিঁ ডুঁব।

ভূঁতং ভূঁতং ভূঁতং
আঁমি ভূঁতের পুঁতং
আঁমাঁর মুঁখেঁ দেঁখঁবেঁ তুঁমিঁ
হাঁজাঁর রঁকঁম খুঁতং।

       -------------------

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই