Skip to main content

কবিতা ।। জোছনা আলোর স্বপ্ন ।। তুষার ভট্টাচাৰ্য



জোছনা আলোর স্বপ্ন 

তুষার ভট্টাচাৰ্য 


যারা বেঁচে আছে হলুদ কাঁসার থালার মতন
জোছনা আলার স্বপ্ন বুনে চোখে,
তারা কোনওদিন খড়কুটোর মতন ভেসে যাবে না
নদীর বান বন্যায় জলস্রোতে
পলিমাটির ঘ্রাণ নিয়ে তারা নতুন ঘর বাঁধবেই  ;
তাদের নিকোনো মাটির উঠোনজুড়ে
রুপোলি রোদ্দুরে ভিজে খেলা করবে
ভোরের দোয়েল, শালিক l

==========

তুষার ভট্টাচাৰ্য
ডাকঘর : কাশিমবাজার l
বহরমপুর l
জেলা : মুর্শিদাবাদ l








Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই