রূপসী বাংলা
মাসুদ রানা
নীল আকাশে ছায়াতল সবুজ গালিচার হাসি,
তাইতো আমি পাখি হয়ে উড়ে উড়ে আসি।
গাছের ডালে মিষ্টি সুরে ডাকে তালে তালে,
দোয়েল শ্যামা গাছের পাতায় বাসা বাঁধা ডালে।
চারিদিকে ঘন মেঘ বর্ষার আবাস মেঘে মেঘে,
বিকাল হলে ঘিরে আসে কালো মেঘে রেগে।
রাতে নামে মেঘনার ওই ঢল জলের রাশি রাশি,
নয়ন জুড়ায় জলের দেখে নদীর বুকে হাসি।
কদম ফুলে বৃষ্টি ঝরে মুক্তা ঝরে আখি,
প্রকৃতির ওই রূপসী বাংলা দেখা অনেক বাকি।
লতা পাতায় ঘাসে ডাকে সবুজ মাঠে আয়ে,
বাড়ির পাশে নদীর পানি নিরেবধি বয়ে।
...................

Comments
Post a Comment