Skip to main content

উড়ান কথা ।। সুদীপ কুমার চক্রবর্তী



উড়ান কথা 

সুদীপ কুমার চক্রবর্তী


শূন্যে উড়ছে স্বপ্নের স্বর্ণ গোলক—
জাল বুনছি দিনরাত—
একদিন টুপ করে এসে পড়বে হাতে।

একদিন ছড়িয়ে পড়বে চন্দ্রালোক
আগাছা গজিয়ে ওঠা— 
গণতন্ত্রের পুরনো  ভাঙা বাড়ির ছাতে।

কল্পতরু জন্মেছে দুয়ারে-উঠানে
হাত পেতে বসে আছি শ্রমণ এর মতো
মাধুকরী হবে পাকা ফল—
ভরপেট খাওয়া যাবে ক্ষুধা নিরসনে।

দাঁড়ের শিকলে বাঁধা—ডানাছাঁটা নীলকন্ঠ পাখি
আহা এসো স্বাধীনতা! —মুক্ত উড়ানে কাছাকাছি।

-------------------------
Sudip Kumar Chakraborty Joyanti Gazipur Howrah  711413.

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই