Skip to main content

কবি সুকান্ত ।। কাজল আচার্য

কবি সুকান্ত

কাজল আচার্য

কালের রানার ছুটে
চলছে আছো।
শহর নগর  যতই
রঙিন সাজো।
আঠেরো বছর তোমার
ছিল খুব প্রিয়।
বুক ভরা আগুন
আমাদের খানিক দিও।
দেশলাই কাঠি তুচ্ছ,
অথচ ভয়াবহ।
মারামারি হানাহানি এখন
চরম দুর্বিষহ।
চাঁদের বদলে রুটি চাই
তোমার দাবী।
কবিতা নয় গদ্য চায়
দুঃখী অভাবী।
তুমি কী শোনো না
অসহায় মানুষের কান্না।
সীমানা ছাড়িয়ে কে আর
বলবে আর না।

================

Kajal Acharaya 
Elson Sapphire, A-4, Bl-1
Rabindrapally (Near Chandi Mondir) 
P.O- Nabapally 
P.S- Barasat
Dist- North 24 Parganas
pin- 700126

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই