Skip to main content

সুকান্ত ভট্টাচার্য স্মরণে কবিতা ।। দেবার্পন চক্রবর্তী

অগ্নিশিখা

          দেবার্পন চক্রবর্তী

তুমি এলে হাতে মুক্তির ছাড়পত্র নিয়ে,

জন্মের প্রথম নিঃশ্বাসেই নিলে বিদ্রোহের শপথ।

তোমার কলম হয়ে উঠল শোষণের বিরুদ্ধে তলোয়ার,

তোমার শব্দ জ্বলে উঠল দাবানলের মতো,

পুড়িয়ে দিল শোষকের অজেয় দুর্গ।

তোমার কলম লিখল "ঘুম নেই",

যাতে ঘুমন্ত চোখেও চেতনার সূর্য ওঠে।

তুমি পাঠালে "রানার"—

শোষণের আঁধার গলি-ঘুপচি পেরিয়ে

পৌঁছে দিতে রেনেসাঁসের বার্তা।

একুশে থেমে গেল শ্বাস,

তবু থেকে গেলে মানুষের হৃদয়ে—

"দেশলাই কাঠি" হয়ে।

যতদিন পৃথিবীতে ক্ষুধা আর শোষণ থাকবে,

ততদিন সূর্যের তেজের মতো দীপ্তি ছড়াবে

তোমার প্রতিটি কবিতা, প্রতিটি শব্দ।

আর মানুষের হৃদয়ে জ্বলবে সেই অগ্নিশিখা—

যার নাম সুকান্ত।

============

দেবার্পন চক্রবর্তী

Debarpon chakraborty 
Public school Road.
P.O: Rangirkhari 
P.S: Silchar 
Dist: Cachar 
STATE: ASSAM 
PIN: 788005


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই