Skip to main content

স্বপ্নের ভারত ।। সৌমিত্র মজুমদার

কবিতা
-----------
ভারতের জাতীয় পতাকা


স্বপ্নের ভারত

সৌমিত্র মজুমদার 


স্বাধীন তো আজ অনেকদিনই
      আমরা ভারতবাসী,
স্বপ্নে ঘেরা এ দেশ আমার
      তাকেই ভালোবাসি ;
শহীদ যেসব বিপ্লবীরা
      শ্রদ্ধা তাঁদের প্রতি --
দেশ বেঁচেছে তাঁদের ত্যাগেই
      তাঁরাই হীরে, মতি ! 
আমরা কেবল করছি যে ভোগ
      যাবত স্বাধীনতা,
করতে হবে পণ আমাদের
      মুছবো মলিনতা ;
হিংসা, বিবাদ দূর করবোই
      থাকবো বেঁধে বেঁধে --
দুঃখ ব্যথা যন্ত্রণা নয়
      উঠবো না কেউ কেঁদে ! 
হাতটি ধরে এ ওর সাথে
      গাইবো সাম্য-গান
কখনো না যাইনা ভুলে
      যেন দেশের টান,
দেশ আমাদের মাতৃভূমি 
      দেশের জলে, আলোয় --
বাকি জীবন কাটাই যেন
      ভীষণ সুখে, ভালোয়।

==============

সৌমিত্র মজুমদার 
পূর্বাচল পল্লি, রহড়া,
উত্তর ২৪ পরগণা,
কলকাতা -- ৭০০ ১১৮


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই