Skip to main content

ছোটন জেঠুর হরিণ শিকার ।। দিলীপ কুমার মধু

 banglar sarat prakriti

ছোটন জেঠুর হরিণ শিকার 

দিলীপ কুমার মধু

 
ছোটন জেঠু জঙ্গল গিয়ে 
এদিক-ওদিক চায় 
চক্রাকারে ঘোরে জেঠু 
ডাইনে থেকে বায়। 

হঠাৎ দেখে হরিণ একটা 
ছুটে ছুটে যায় 
তার পিছনে ছোটন জেঠু 
নিয়মে দৌড়ায়। 

হরিণ দাড়ায়, জেঠু দাড়ায় 
হরিণ যখন ছোটে 
জেঠু ছোটে পিছু পিছু 
দশ বারো পা মোটে। 

খানিক পরে ক্লান্ত হয়ে 
বসে গাছের নিচে 
--"হরিণ তো নয় ব্যাঘ্র ধরব 
ছুটছি আমি মিছে।"
 
-----
 
দিলীপ কুমার মধু, নেতাজি নগর, পূর্ব বর্ধমান, পশ্চিম বঙ্গ, ভারত, 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই