Skip to main content

টেলিপ্যাথি না প্রেম ।। অরূপ পান্তী

banglar sarat prakriti 

টেলিপ্যাথি না প্রেম

অরূপ পান্তী


ডাকলেই চলে আসো হোয়াটসঅ্যাপে
আমি কথা বলি কবিতা শুনি
লিখি ওই মুঠোফোন
ফোনের আশা না করে চুপ থাকি।

দেখি হঠাৎ করে তোমার কবিতা ভাসে
আমার মুখ খুব উজ্জ্বল হয়ে ওঠে
আমার বুক ফুলে যায়, অথচ তুমি জানো না।

ভাবছি আর ভাবছি, নোটিফিকেশন বারে
ভেসে উঠলো খেয়েছ? কি করছো?
উত্তর দেওয়া গেল না, হাত জোড়া
লাঞ্চ শেষে লিখলাম, এইতো খেলাম।

এভাবে কেটে যায় দীর্ঘক্ষণ
আমারও মনে পড়লেই দেখি তুমি অনলাইন
হোয়াটসঅ্যাপে স্টিকার, হাসিমুখ

  জানি না একে কি বলে!

   ### ### ###

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই