Skip to main content

কবিতা ।। এভাবে ।। অভিজিৎ মান্না 


  এভাবে

অভিজিৎ মান্না 


এভাবেই রীতিভ্রম ।
এভাবেই মনসা গাছের ভিতর থেকে 
উঠে আসা গাঢ় কালচে অন্ধকার ।
ঘাস মাড়ানো হিসাব আর লেখা পাতা 
এক্কা দোক্কার ছায়া গোনে রোজ। 
অন্ধকারে আলো ধরা, আলোর পর পথ বাছা ।
যোগ বিয়োগের মানচিত্ৰ পড়ে থাকে --
সব সীমানার ধার বেয়ে। 
 
================
 
 
 
অভিজি্ৎ মান্না 
রবীন্দ্র পল্লী 
আরামবাগ 
হুগলি 



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই