Skip to main content

কবিতা ।। হাঙর-ক্ষুধা ।। চঞ্চলকুমার মণ্ডল

হাঙর-ক্ষুধা 

চঞ্চলকুমার মণ্ডল

 
ধান-পাট নানা চাষ ছেড়ে মৎস্য চাষে স্বর্গীয় সুধা, 
আমাদের চাহিদা যে অসীম, আমাদের বেড়েছে যে ক্ষুধা। 
রোজ রোজ উন্নত শীল কীটনাশক দিয়ে করি আগাছা নাশ, 
মনের আগাছা তবু বাড়ে, লোভ-ক্ষুধা নিয়ে বারোমাস তবু করি বাস। 
এসো, মনের মাটিতে রোপি গোলাপ চারাটি, 
সার-জল, ঔষধি দিয়ে তারে করি হাজার পরিপাটি। 
ফুল দেবে, সুগন্ধি তে দেবে সৌন্দর্য বিকশি, 
গোলাপ চারায় যত্ন করে যদি তার তলে বসি। 
সে সৌন্দর্য আকণ্ঠ পান করেও যদি, ছিঁড়তে
 চাও ফুল, 
কাঁটার ভীষণ ঘায়ে জানান দেবে, সে তোমারই ভুল।। 
 
====================

ড.চঞ্চলকুমার মণ্ডল। 
গ্রাম-মাধব চক। 
পোস্ট-বিষ্ণুপুর বাজার। 
থানা-সবং
জেলা- পশ্চিম মেদিনীপুর-৭২১১৪৪

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই