Skip to main content

কবিতা ।। কালবৈশাখী ।। কৌশিক গাঙ্গুলী

 

 

 

কালবৈশাখী

কৌশিক গাঙ্গুলী

সারা দুনিয়াজুড়ে 
বাড়ে দুর্নীতি আর সন্ত্রাস , 
বিষন্ন ও নিরন্ন মানুষের বুকে নিষ্ঠুর পরিহাস ! 
বয়স মানেনা ধর্ষকদের ইতিহাস  বিকৃতির সঙ্গে নেশার সহবাস ।  
শিল্পায়নে বন্ধ হয় চাষাবাদ ধর্মের নামে বাড়ে মৌলবাদ । 
হিংস্রতার আগুনে পোড়ে বাড়ি অভাবেতে ফাঁকা ভাতের হাড়ি । 
অহংকার আর ক্ষমতার আস্ফালন দেখা যায় , 
 যে বসে সিংহাসনে 
সেই রাবণ হয় - 
 হুজুগের ফুর্তিতে 
 মাতে  জনগণ , 
 নোংরা রাজনীতিতে 
বেপরোয়া  দুঃশাসন , 
প্রতিবাদ মানে তো লাশ 
 হতে চাওয়া - 
 এইভাবেই বসবাস 
আসুক গরম হাওয়া । 
যদি হয় কেউ দুখী 
হোক তবু আসুক কালবৈশাখী ।  
 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই