Skip to main content

নারায়ণ প্রসাদ জানার কবিতা



ভোট


অন্ধ গলিটার পাশে
কার যেন আর্তনাদ ভেসে আসে,
গরম রক্তের ধারা মিশে যায় নর্দমার স্রোতে
অপরাধের চিহ্ণ যায় মুছে।
আসে সি.আই.ডি- সাংবাদিক,
শুরু হয় চাপান উতোর,
ময়দানে মিটিং-মিছিল মোমবাতি হাতে
সোস‍্যাল মিডিয়ায় ওঠে ঝড় প্রতিবাদের,
তারপর একদিন কালবৈশাখী ঝড় যায় থেমে।
যৌবনে সাদা শাড়ি-রঙহীন বধূটির
অসহায় তনুজ এক্কা দোক্কা খেলে উঠনে একেলা ,
বাবার স্নেহ কি জনেনা সে,
স্থবিরা  ঠাকুরমা ;নাতিকে  গল্পশোনায় ;
সপ্তডিঙ্গা মধুকর সওদাগরের,
একদিন বানিজ্য শেষে আসবে ফিরে,
অভিজ্ঞান রয়েছে বাঁধা শিশুটির হাতে।
অন্ধ গলিটার পাশে ; গরম শোনিত ধারা মিশে যায় নর্দমার স্রোতে,
পলেস্তারা খসা প্রাচীর- কংক্রিটের রোড - ভাঙা ল‍্যাম্পপোষ্ট
বোবা সাক্ষী হয়ে গলির সারমেয়র সাথে আর্তনাদ করে।
একদিন বানিজ‍্য শেষে সওদাগর আসবে ফিরে,
অভিজ্ঞান রয়েছে বাঁধা শিশুটির হাতে।
==============================

নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+পোস্ট-হাঁসচড়া
জেলা-পূর্ব মেদিনীপুর

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই