প্ৰিয় জননী আমার
রুহুল আমিন
হে প্রিয়তমা, জননী আমার
সকল যন্ত্রনা সহ্য করেছিলে
শুধু আমার জন্য।
তবে
সবাই বদলে গেলেও,
কিন্তু তুমিই বদলাতে পারোনি
কত সময়, কত আবহাওয়া, কত দেশ- মহাদেশ
কেউ স্থির রইলো না।
মেঘের মতো অন্ধকারাছন্ন করতে চেয়েছিল অনেকে,
তুমি কিন্তু রবির মতোই অটল ছিলে আমার জন্য।
সৌন্দর্য্যায়ণে ভরপুর আমার সমস্ত ঘর
তুমি আজ নেই বলে সবকিছু থর।
------------------------
নাম- রুহুল আমিন
গ্রাম- রাহুতগাঁও, বালিয়া নবাবগঞ্জ, মালদা, ৭৩২১২৮

Comments
Post a Comment