বিস্ময়
গোবিন্দ সাহা
রঙ্গমঞ্চের কুশীলব
তোমার মাংস পিন্ডের নামান্তর।
তুমি এক অমোচনীয় কেন্দ্রবিন্দু
জীবন চক্রের অনস্বীকার্য সবিতা।
মাটির গর্ভে বিকশিত ভ্রুণ।
এ মাটি সর্বংসহা নীরব নারী...
শরীরের শোণিত স্রোত-প্রবাহে
তোমার অপার বাৎসল্যের ফেনা।
আকাশের এক দিগন্তে উদিত হয়ে
অস্তাচলে সেই এক আকাশ-সমাধি।
তোমার সম্মুখে নত এ বিশ্ব নির্দ্বিধায়
তুমি চির বিস্ময় প্রণম্য হে নারী...

Comments
Post a Comment