Skip to main content

দুটি কবিতা ।। সৌমিত্র উপাধ্যায়

দুটি কবিতা ।। সৌমিত্র উপাধ্যায় 


ব্যাধি


শুষ্ক ধমনি শিরঃপীড়া 

অস্তমিত নদী তবু অবাক বয়ে যায়  

ডুবে আছে চোরাস্রোতে পশ্চাতে তাই   

দুর্জয় দুরারোগ্য ব্যাধির প্রভাব 


ঘোলাজলে ছটফট করে মাছের পর মাছ 

কুসঙ্গে পড়েছে সৃষ্টি তরঙ্গের তাপ 

তবে কি দৃষ্টিহীন হয়েছে কুমির,

জলে কি নেই আর সেই নোনাভাব?


দিকে দিকে ছড়ানো মরুর উত্তর 

সামনে অপার ঢেউ বৃহৎ যোজনা  

নদীকে সামলাবে কী আছে উপায়

অধরা প্রবাহ একমাত্র প্রতিকার 


ফিরেও তাকায়নি সেই দিকে

মনের মতো মহৎ হয়নি মোহনা...


__________________

 

 

সম্মতি

 

শরবিদ্ধ হওয়া নয় যোগ্য জবাব 

নিষিদ্ধ হয়ে থাকার  

দূরের শিশির আগ্রহের সম্মতি

কতটা সহজ সেই তরল 

নত হয়, শ্লথ হয়ে আসে 

জেগেছিল এতদিন যে আরদ্ধ প্রয়াসে

মোমের আলোয় আজ একা 

ক্লান্ত বিব্রত চরম পরাজিত 

বুকে ধরে পাললিক মেনে নেয় ত্রাস 

অদ্ভুত আকার বিশুদ্ধ বলয়

বাতাসও বিদ্ধ হয় এমন শলাকা.. 


________________

 

Soumitra Upadhyay


Soumitra Upadhyay     

Shankarpur, Durgapur-713212 

Paschim Bardhaman, 



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই