Skip to main content

জীবন-প্রান্তে দাঁড়িয়ে ।। গোবিন্দ মোদক

জীবন-প্রান্তে দাঁড়িয়ে  

গোবিন্দ মোদক


আজকাল কী যে হয় 

মনে লাগে বড় ভয় 

          নিঃশ্বাসের নেই বিশ্বাস –

তবুও তো পথ চলা 

মেপে মেপে কথা বলা 

          ভালোবাসা শুধু আশ্বাস! 

তাই আজও শুনি গান 

ভাবনা-রাও অফুরান 

          মন বলে জীবনের কথা –

জীবনের গান তাই 

হৃদয়টা গেয়ে যায় 

          মন ভরা অফুরান ব্যথা!

জানি যেতে হবে চলে 

ধরা ছেড়ে অবহেলে 

          মন যেতে চায় নাকো হায় –

ফের যদি ফিরে আসি 

তোমাকেই ভালোবাসি 

          ফের যেন তোমাকেই পাই!

 _____________________

 

গোবিন্দ মোদক

গোবিন্দ মোদক

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই