Skip to main content

কবিতা ।। লাল চিঠি ।। প্রশান্ত কুমার মন্ডল

লাল চিঠি

প্রশান্ত কুমার মন্ডল 


কলেজের ভিতরে ধর্ষিতা ছাত্রী 
কি কুৎসিত শব্দ চয়ন,কোথায় রাখবো লজ্জা 
কাগজে, টিভিতে খবর ছড়ায় বাতাসের আগে।
আর তোমরা গলা ফাটাচ্ছ টকশোতে বসে
কাটা ছেঁড়া করছো সকল দিক।

তিনি নীরব।মাথায় হাজার বুদ্ধি  তাঁর  
আমরা  সোচ্চার, প্রতিবাদী,রাত দিন
এখানে ওখানে আগুন, মিটিং , মিছিল 
বিচার , তদন্ত, চলছে তো চলছে,চলবে---

যার গেল তো শূণ্য করে,বুকে জ্বলে আগুন 
কে দেবে বিচার,তাঁর যদি না থাকে সদিচ্ছা ?
বর্বর নখ, দাঁত ছড়ানো সর্বত্র, সবাই চুপ
তোমায় দিলাম লাল চিঠি।খোলো জানলা 
তুমি ও তোমরা পা ফেলো সাবধানে ।

================= 

প্রশান্ত কুমার মন্ডল  
১নংদিঘীরপাড়, নন্দনপল্লি 
পো:ক্যানিংটাউন,  জেলা: দ: ২৪পরগনা
পিন:৭৪৩৩২৯.মো:৯৭৩৩৬৩৭২৩৭.প.ব.

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই