Skip to main content

ছড়া ।। আজও যদি ।। বদ্রীনাথ পাল


আজও যদি 

বদ্রীনাথ পাল 


আমাদের ইস্কুলে অঙ্কের স্যার--
ভুলি নাই আজো তাকে হরি চোঙদার।
আবলুষ কাঠ যেন কুত্কুতে চোখ,
দূর থেকে দেখে তাকে ভয় পেত লোক।

যতো বলি তার কথা ততো হবে কম--
ছাত্রের কাছে ছিলো সাক্ষাত যম।
কিল চড় গুঁতো ঘুঁষি টেনে ধরা চুল--
পাওনা এসব ছিলো হতো যদি ভুল !

আজও যদি স্বপনেতে দেখি তার মুখ--
ভয়ে ঘুম ভেঙে যায়, তড়পায় বুক।

==============
বদ্রীনাথ পাল 
বাবিরডি, পোস্ট-গৌরাংডি , জেলা-পুরুলিয়া 



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই