Skip to main content

কবিতা ।। নারীর ঠিকানা ।। ফটিক ঘোষ

নারীর ঠিকানা

ফটিক ঘোষ


নারীর জীবন বড়ই জটিল
কান্না হাসি করে কিলবিল 
দুঃখ কষ্টের সাথে,
নয়ন জলে বালিশ ভিজে
শান্তনা দেয় নিজকে নিজে 
কাঁদে সারা রাতে।

নারীর জীবন ছন্নছাড়া
ঘর থেকেও গৃহহারা 
ঠিকানা তার যে নাই,
জন্মের পরে বাপের বাড়ি
বিয়ের পরে টানে দাড়ি 
স্বামীর ঘরে হয় ঠাঁই ।

লেখাপড়া ছেড়ে কন্যা
নয়ন জলে ভাসায় বন্যা 
খুন্তি হাতে ধরে,
পিতা-মাতার বোঝা হয়ে
শ্বশুর বাড়ি দুঃখ সয়ে 
কাঁদে আঁধার ঘরে।

বৃদ্ধকালে ছেলের ঘরে
কর্ম করায় অশ্রু ঝরে 
থাকে ঝিয়ের সাজে,
পায় না কভু আদর স্নেহ
চায় না ফিরে আপন কেহ 
ব্যস্ত থাকে কাজে।

=========

ফটিক ঘোষ 
গনকি (গ্যাস এজেন্সী )
খোয়াই ত্রিপুরা 
ভারত 
পিন ৭৯৯২০১

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই