Skip to main content

কবিতা ।। গোপন সম্মোহন ।। বিশ্ব প্রসাদ ঘোষ

 

গোপন সম্মোহন

বিশ্ব প্রসাদ ঘোষ

 
কেন যে গোপনে সম্মোহন ছড়াও
দিগন্ত খোলা আছে, 
অনেকটা আকাশ নিয়ে চাঁদও প্রস্তুত। 
মৃদু বাতাসে মাধবীলতা শিহরিত---

এই অনিন্দ্য সুন্দর পৃথিবীর আয়োজন, 
শুধু কোনো কবোষ্ণ সম্পর্কের জন্য
সবকিছু দূরে সরিয়ে রাখবো? 

আমি বুঝতে পারি না--
মনে হয় বড় মেদুর সময়ে
আমাদের দেখা হয়েছিল...
 
===================
বিশ্ব প্রসাদ ঘোষ 4 স্বপ্ন নীড় কেষ্টপুর সুকান্ত পল্লী কলকাতা- 102

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই