Skip to main content

কবিতা ।। রবীন্দ্রনাথ ঠাকুর ।। অভিজিৎ দত্ত

 

রবীন্দ্রনাথ ঠাকুর 

অভিজিৎ দত্ত 


কবিতা,গল্প, উপন্যাস, নাটক 
ছবি কিংবা গানে সব দিকেই 
অসাধারণ প্রতিভা ছিল যার 
রবীন্দ্রনাথ ঠাকুর নাম ছিল তার। 

রবীন্দ্রনাথ ঠাকুর তোমার 
আর্দশ ও বাণী জীবনে
কতটুকু আমরা মানি?

লোক দেখানো ফুলের মালা 
গান, আবৃত্তি আর ভাষণ 
এর মাধ্যমে সত্যিই কী হয়
রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন?

রবীন্দ্রনাথের আর্দশে যদি 
আমরা না হই দীক্ষিত 
তাঁর জীবন ও বাণীকে 
না মানি নিজেদের কর্মে 
তবে কেমন করে রবীন্দ্রনাথ 
বেঁচে থাকবে আমাদের জীবনে?

প্রকৃত শ্রদ্ধা তখনই হবে জ্ঞাপন 
রবীন্দ্রনাথের জীবন ও বাণীকে 
নিজেদের জীবন ও কর্মে করবো পালন।

===========

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই