Skip to main content

ছড়া ।। ভোরের আকাশ ভালো ।। দিলীপ কুমার মধু

ভোরের আকাশ ভালো

দিলীপ কুমার মধু


সূর্যের আলো যায়নি দেখা
কল্পনাতে ভাসছি একা
স্বচ্ছ -সতেজ শিশির বিন্দু
ঝলমল করলো---
ভোরের আকাশ ভালো।

শুকতারাটি চোখের রেখায়
জলছবি চশমায় আঁকায়
পথিক সে তো মিষ্টি শব্দে
পথ জয় করলো---
ভোরের আকাশ ভালো।

চাষির ঘরে নিভলো বাতি
ফসল কাটতে কাস্তে সাথী
স্বর্ণবিন্দু মাঠ -ঘরকে
আলোয় ভরলো---
ভোরের আকাশ ভালো।

ভোরবেলাটা কপাল কুঁচকে
সূর্যকে যে দেয় উসকে
দুনিয়াটা ভাবতে থাকে
সারাদিনটা কালো---
ভোরের আকাশ ভালো।
 
--------
 
দিলীপ কুমার মধু, মেমারি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই