Skip to main content

কবিতা ।। বাংলা ভাষা ।। সুমন নস্কর




বাংলা আমার মায়ের ভাষা
পাড়া কিম্বা গাঁয়ের ভাষা
প্রাণের ভাষা গানের ভাষা
গ্রহণ এবং দানের ভাষা
বাংলা ভাষা চলার ভাষা
মনের কথা বলার ভাষা
বড়োই ভালো মিষ্টি ভাষা
কাব্য ছড়ার সৃষ্টি ভাষা
মনের বেদন বোঝার ভাষা
আপন জনের খোঁজার ভাষা
বাংলা ভাষা মায়ের ভাষা
শহর কিম্বা গাঁয়ের ভাষা
গানের ভাষা মানের ভাষা
ছন্দ লয় ও তানের ভাষা
ছোট্ট শিশুর মুখের ভাষা
সুখের ভাষা দুখের ভাষা
কান্না এবং হাসির ভাষা
শিক্ষিত ও চাষির ভাষা
সুরের ভাষা স্বরের ভাষা
একান্ত এ ঘরের ভাষা
বাংলা ভাষা মধুর ভাষা
গাঁয়ের যতো বধুর ভাষা
মাঝি কিম্বা জেলের ভাষা
দুষ্টু সকল ছেলের ভাষা
লেখা এবং পড়ার ভাষা
মজার মজার ছড়ার ভাষা
"মোদের গরব মোদের আশা"
আ মরি সেই বাংলা ভাষা।।

===================

সুমন নস্কর।।বনসুন্দরিয়া।।দক্ষিণ চব্বিশ পরগনা

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই