Skip to main content

কবিতা ।। উন্মোচন ।। সৌরভ ব্যানার্জী


উন্মোচন

সৌরভ ব্যানার্জী 


একটি জীবন
ছিন্নভিন্ন,
কাঁটাতারের বর্ডারে;

একটি শিশু
ক্ষুদার কাঙাল,
স্পর্ধা থাবা মারে।

কিছু নেতা
অগ্রগণ্য,
দেশের উন্নতি,


বজ্রপাত আর,
ডাইনামাইট
প্রকাশ্য এক  জ্যোতি।

একটি সিংহ 
খাঁচায় বন্দী,
চিনতে পারে কেহ?

মর্গে শুয়ে
স্বপ্নপূরণ
পাশেতে মৃতদেহ।

দেশপ্রেমি আর
দেশদ্রোহী
স্বদেশ রাজনীতি;

রক্তপাত আর
শীতল তনু,
মন্দিরের মূর্তি।

তৃণভোজী যত
মাংসাশী সব,
গোয়ালে একসাথে;

উর্দ্ধে আগ্নেয়াস্ত্র
এবার; ধ্বংস
আমার হাতে।।



ঠিকানা-বি/৩৭ লেক গার্ডেন্স, কলিকাতা-৩৩
             চলভাষ-৯০০৭৫১৪৪১৩




 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই