Skip to main content

চিত্রকলা ও কবিতা -- রেইনি চৌধুরী




 

 

 

 

 

 

 

 

 

 

স্বপ্ন


প্রতিদিন ঘুমভাঙা স্বপ্নে
কার কথা ভাবি!
আলো-আঁধারি রাত্রির মায়ায়
কার ছবি আঁকি!  
বেলফুলের গন্ধে ধূসর আলোর
            ছায়াপথে কাকে খুঁজি আজও!  
জানি না, বুঝতেও পারি না যেন...
শুধু দেখি শূন্যতায় ভরে আছে এ ঘর
শুধু বুঝি মায়াজালে আচ্ছন্ন এ মন...
আর
তাই স্বপ্ন নিয়ে ঘর করে যাই
ঘর করে যাই... আদিগন্তকাল।

=====================







  রেইনি চৌধুরী
বোলপুর, বীরভূম

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই