Skip to main content

Posts

কবিতা ।। এই মন ভালো নেই দিনে ।। সুপ্রভাত মেট্যা

এই মন ভাল নেই দিনে সুপ্রভাত মেট্যা  এই মন ভাল নেই দিনে  কোথাও কোনও রৌদ্র ফুটলে ভয় হয়!  মনে হয়, ওই বুঝি মেঘ এসে ঢেকে দিল চৈতন্য আমাদের!  আমাদের হারিয়ে যাওয়া বোধ থেকে  এই বুঝি জন্ম নিল রাক্ষুসে অন্ধকার।  সচেতন পাতা,  গাছের শাখায় শাখায় হাওয়ায় নত হয়ে, ঝুঁকে পড়লে,  দোষ তুমি কাকে দেবে বলো? এই প্রভাত, জ্ঞানের শিকড়ে বড় মাটির অভাব জানি।  জানি কিছু উর্বর মস্তিষ্কে এখনও গোবরের প্রলেপ দেওয়া আদিসারের অন্ধ কিছু বই লেখা আছে।  তোমাকে বলি শোন, অ্যাই ছেলে,  যদি আলো হতে চাও, তবে অন্ধকারে ঘুরে ঘুরে  ঝুপড়ির ত্রিপল খাটানো রাতের নীচে যে সংসার পাতা আছে সেইখানে যাও।  ভাল একটা মন লুকিয়ে দেখবে সেইখানে কোনও কবির  ঘাম ও অশ্রুর ছায়ায় চুপ হয়ে আছে। ============ কবির নাম :- সুপ্রভাত মেট্যা  গ্রাম :- বলরামপুর  পোষ্ট :- জয় বলরামপুর  থানা :- তমলুক  জেলা :-পূর্ব মেদিনীপুর  পিন:- ৭২১১৩৭

কবিতা ।। জোছনা আলোর স্বপ্ন ।। তুষার ভট্টাচাৰ্য

জোছনা আলোর স্বপ্ন  তুষার ভট্টাচাৰ্য  যারা বেঁচে আছে হলুদ কাঁসার থালার মতন জোছনা আলার স্বপ্ন বুনে চোখে, তারা কোনওদিন খড়কুটোর মতন ভেসে যাবে না নদীর বান বন্যায় জলস্রোতে পলিমাটির ঘ্রাণ নিয়ে তারা নতুন ঘর বাঁধবেই  ; তাদের নিকোনো মাটির উঠোনজুড়ে রুপোলি রোদ্দুরে ভিজে খেলা করবে ভোরের দোয়েল, শালিক l ========== তুষার ভট্টাচাৰ্য ডাকঘর : কাশিমবাজার l বহরমপুর l জেলা : মুর্শিদাবাদ l

কবিতা ।। নিঃস্ব হবো ।। লালন চাঁদ

নিঃস্ব হবো  লালন চাঁদ তোমার জন্যে আজও স্বপ্ন কুড়োই  রোদ্দুর কুড়োই  বুকের ভেতর সাজিয়ে রাখি থৈ থৈ শীত  তুমি এলে পৌষমেলায় যাবো  নলেন গুঁড়ের মিষ্টি কিনবো  গোটা মেলাটাই কিনে নেবো তোমার জন্যে  তুমি এলে না  মেলা ভেঙে গেলো  নলেন গুঁড়ের মিষ্টি খাওয়া হলো না  মেলাটাও কেনা হলো না  ভাবতে ভাবতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে যাই  আর মেলায় যাবো না  একাকী থাকবো  তোমার জন্যে পুড়ে পুড়ে ছাই হবো সারা জীবন  ---------------------------------------- লালন চাঁদ গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।  জেলা = দক্ষিণ দিনাজপুর। -------------------------------------

কবিতা ।। ভালোলাগা  ।। আজিজ উন নেসা 

ভালোলাগা  আজিজ উন নেসা  অচকিতে আঙ্গুল ছুঁয়ে যায়  পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির হাতে.... মনে চাপা ভয় মিশ্রিত উচ্ছ্বাস চল্কে ওঠে, চোখে মুখে তরঙ্গ খেলে যায়!  জলধারা মাটির তলদেশ আর বয়ে যেতে না পেরে  শত উচ্ছ্বাসে আছড়ে পড়ে পাহাড়িয়া ঝর্না!  চোখে চোখে কিছুক্ষণের চাওয়া চায়ি... ক্ষণিকের ঘটনা আজ ও স্মৃতির পাতায়   স্নিগ্ধ কোমল স্পর্শ দিয়ে যায়, জ্বলে ওঠে এক সুগন্ধ মোমবাতি! ============== আজিজ উন নেসা ৯ সার্কাস রেঞ্জ, বেকবাগান, কোলকাতা-১৯ 

ছড়া ।। সেই ছড়াটা ।। বদ্রীনাথ পাল

সেই ছড়াটা বদ্রীনাথ পাল  একটা ছড়া মিষ্টি বড়ো যেন মধু মাখা  যায় না যে ভাই কোনোমতেই লুকিয়ে তাকে রাখা, রাখি যেথায় তাকে - মৌমাছিরা ঠিক খুঁজে নেয় বারেবারেই ডাকে। সেই ছড়াটা দুষ্টু বড়ো করে ভাঙা গড়া হাসে হাসায় কাঁদিয়ে ছাড়ে যেন রসের ঘড়া, দুঃখ ও শোক ভুলে - যাবেই যাবে নাও যদি ভাই তাকেই কোলে তুলে ! সেই ছড়াটা তরল যেন ঠিক ঝর্ণা ধারা গড়িয়ে পড়ে জ্যোৎস্না রাতে চাঁদের কিরণ পারা ! পরশটি তার পেলে- সব পেয়েছির দেশটি যেন হাতের কাছেই মেলে। ==================   বদ্রীনাথ পাল  বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া,

কবিতা ।। অভিরুচি ।। তীর্থঙ্কর সুমিত

অভিরুচি তীর্থঙ্কর সুমিত  জমানো কত কথা ক্রমশঃ শেষ হয়ে আসছে নীল রং কালো হতে হতে মিলিয়ে যাচ্ছে কোনো অজানা দেশে ব্যর্থতার শৈশব পরিপাক্ক যৌবন ফেলে এখন একাকী অন্ধকারে নিজেকে বদলাতে চায় তোমার সব চাওয়া ---- উদাসীনতার বিকেল আজ যাত্রা পথে শুধু রঙ বদলে যায় বদলে যায় নিজেকে চেনার অভিরুচি। ============== তীর্থঙ্কর সুমিত মানকুণ্ডু, হুগলী  

সুশান্ত সেনের ৩টি কবিতা

১  বিশ্বাস তোমাকে বিশ্বাস করে সব কিছু ছেড়ে এসে দেখি তুমি দূর পাহাড়ের কুয়াশা দিয়ে নিজেকে ঢেকে রেখেছো। তখন বিশ্বাস এর মর্যাদা রেখে দূর পাহাড়ের কাছে চলে এসে দেখি এখানেও পুরোদমে দল বদল চলছে। একজন বলে উঠলেন -  রাজনীতি ছাড়া মানুষ হয় না। তাই চাণক্যের  - কৌটিল্যের অর্থশাস্ত্র খুলে বসলাম এদিকে পড়তে গিয়ে দেখি বইটি সংস্কৃত ভাষায় লেখা। তাই নর নরৌ নরাঃ শিখতে বসলাম। ২  এখন সুপারি গাছের ফাঁকে ঝুমকো ঝুমকো আলো  নীল আকাশে এক পশলা বৃষ্টি একটু বাতাস একটু ধুলো ওড়া নিয়ে হাইওয়ের ধারে দাঁড়াবার পর, সামনে দেখি ধুলো উড়িয়ে  চারটে মোটর সাইকেল আসছে  সামনে একটা এইচ ইউ ভি। অবতরণ করলেন দশাসই কর্মকর্তা  ল্যাংচা খাবার জন্য ল্যাংচা কুটিরের সামনে পাশে বন্দুকধারী দেহরক্ষী। মনে একটু কিন্তু কিন্তু নিয়ে  ল্যাংচা খাবার পর সিঙ্গারা খাবো কী না ভাবছি, এমন সময় পুটে কাধে হাত রেখে বলল- কি রকম দেখছেন সমাজ ব্যবস্থা ! ঝুমকো আলো, এক পশলা বৃষ্টি ধুলোর ভেতর সেঁধিয়ে গেল।  ৩  সূচিপত্র সকাল হয় দিন শুরু সূচিপত্র পড়ি,  নাম নেই নিরাশায় কেটে যায় বেলা। আবার লিখি আবা...

সুনন্দ মন্ডলের দুটি ছড়া

 সুনন্দ মন্ডলের দুটি ছড়া সবুরে রোদ ফুরোল সন্ধ্যে হল নামল আঁধার রাত। গপ্প গাথায় জমবে আসর কাটবে ভূতের সাথ। বেরিয়ে কেউ আসবে কি এই গল্পের খাঁজে? থাক না মোড়া শীতের কাঁথায় হরেকরকম সাজে। তোমার খুশি রাত জড়ানো মধুর আলাপ গুড়ে। একটুখানি বিরতি থাক মেওয়া ফলুক সবুরে।          ২  লক্ষ্মী প্যাঁচা চাষীর জমা ফসল এল  ঘরের কোণে মেলা। শীতের দুপুর নেই চড়ুই লক্ষ্মী প্যাঁচার খেলা। রাত ফুরোলে ভিজবে মাটি শিশিরে ডুববে পা। তোমার সাথেই বাঁধবে জুটি মাটির ভাঁড়ে চা! আলতো ছোঁয়া হিমেল হাওয়া  তোমার পায়ে আলতা! রঙিন হোক নতুন সকাল সঙ্গে আচার চালতা। লক্ষ্মী প্যাঁচার পায়ে পায়ে আসুক বাড়ি ধন। ফসল বেচে সোনা পাওয়া স্বপ্ন উলট পুরান। ============ কাঠিয়া, পাইকর, বীরভূম

গল্প ।। ব্যাঘ্ররূপী মনুষ্যভূত ।। সমীর কুমার দত্ত

  ব্যাঘ্ররূপী মনুষ্যভূত সমীর কুমার দত্ত                 জমিদার রায়বাহাদুর কন্দর্পনারায়ণের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীদের মধ্যে শরিকি সংঘর্ষের ফলে তাঁর সম্পত্তি ভগ্নদশাগ্রস্ত ভূতুড়ে সম্পত্তিতে পরিণত হয়ে মামলার রায়ের দিন গুনছিলো। সুদীর্ঘ সময় অতিবাহিত হ‌ওয়ার পর মামলাটির নিস্পত্তি হলে পাঁচ শরিকের মধ্যে নিজ নিজ অংশে রিমডেলিং,মেরামতি ইত্যাদির কাজ শুরু হলো। এমনিতেই বহুদিন  পড়ে থাকা জমিদারের নিস্তব্ধ নিঝুম বৃহৎ অট্টালিকা প্রাসাদকুক্কুটের নিরন্তর বকবকম যেন প্রাসাদটিকে রহস্যাবৃত করে তুলেছে। মেরামতির সময় ভৌতিক উপদ্রব শুরু হলো। তারা যতবার স্ব স্ব অংশের প্লাস্টার করে, পরের দিন এসে দেখে, সেই প্লাস্টার খসে পড়ে গেছে ব্যাঘ্রের থাবার চাপে। ভৌতিক উপদ্রব বলছি এইজন্য যে প্রত্যেক শরিকের দেওয়ালেই ওই এক‌ই নিদর্শন দেখা গেছে যেখানে ভিন্ন ভিন্ন রাজমিস্ত্রি কাজ করছে। আর দেওয়ালে সিংহের পদচিহ্ন পড়া তো সম্ভব নয়। সম্ভব শুধু মেঝেতে। তদুপরি দু -তিন দিন এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। কাজ বন্ধ হবার উপক্রম হলো। বাঘের অগুনতি পায়ের দাগ, যার ফলে প্লাস্টার খসে খসে পড...

অণুগল্প ।। শ্বেত পদ্ম ।। অঞ্জনা গোড়িয়া সাউ

  শ্বেত পদ্ম  অঞ্জনা  গোড়িয়া সাউ     টিং টং রিংটা বেজে উঠল । পুষ্পিতা  এই কলটার অপেক্ষায় উৎসুক হয়ে ছিল।  "অপেক্ষা করো । আমি আসছি ।" নির্দ্বিতায় বলে, ফোনটা কেটে দিল। পুষ্পিতা আয়নার সামনে আর একবার  ভালো করে তাকাল। লাল শাড়ি ম্যাচিং ব্লাউজ আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। ঠিক ঠাক লাগছে তো ?মনে মনে বলল।আয়নার অপ্রান্ত থেকে কেউ বলে উঠল , কলঙ্কিনী বধূ হতে চাও ? নাকি রাধিকা ? পুষ্পিতা একদম ভয় পেল না । তীব্র কন্ঠে বলল ,"আমি ওর বউ " হতে চলেছি। কোন অন্যায় করছি না । ছবিটা অদৃশ্য হয়ে গেল । পুষ্পিতার মাথার সিঁদুরটা আলতো করে ঢেকে দিল চুলে । হাতে  একটা স্ট্রাইলিস্ট নোয়া , এঁয়োস্ত্রীর  চিহ্ন। সকল বন্ধন মায়া মমতা মুক্ত  করে আজ সে যাবেই অয়নের কাছে । দীর্ঘ ১৫ বছর বন্দী সংসারের খাঁচায় । ওড়বার খুব ইচ্ছে সামনের  আকাশটাতে ,শিকল বাঁধা পাখি  । নিজের ইচ্ছা গুলিকে দমিয়ে রেখে ছিল এত দিন । একদিন বাজার করতে গিয়েই  আলাপ হয় অয়নের সঙ্গে । দুব্যাগ বাজার নিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল ওর গায়ে। অয়নই হাতটা ধরে   তুলে ছিল । রান্নাকরা ,বাজার করা শ্বশুর...

কবিতা ।। বর্ষবরণ ।। দীনেশ সরকার

  বর্ষবরণ দীনেশ সরকার   পুরানো দিনের কালিমা কলুষ থাক সব পিছে পড়ে মনের কোণেতে বেদনার ডালি রাখবো না আর ভ'রে।   দুঃখ-আঘাত যত জমা আছে আছে যত শোক-তাপ বর্ষ শেষের বিদায় লগ্নে ধুয়ে-মুছে হোক সাফ।   ধর্মের নামে হানাহানি যত রক্তের হোলি খেলা শেষ হয়ে যাক বর্ষশেষের   শেষ প্রহরের বেলায়।   এসো-এসো-এসো, নতুন বছর তোমারে বরণ করি নতুন ঊষার নবীন কিরণে জীবনের গান ধরি।   বন্ধুর পথ হোক মসৃণ বিচ্ছেদ যাক দূরে নতুন বছরে এসো সবে আজ গাই গান একসুরে।   নতুন বছর সবার হৃদয়ে দাও ভরে ভালোবাসা নবীন আলোকে নবউচ্ছ্বাসে জাগাও নতুন আশা।   ************************** দীনেশ সরকার ১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬  

কবিতা ।। প্রকাশিত কবিতা ।। আশীষ কুমার বিশ্বাস

প্রকাশিত  কবিতা আশীষ  কুমার  বিশ্বাস একটা কবিতা তাঁর ভালো লাগা, মন্দ লাগা। তারপর প্রিন্টিং প্রেস অচেনা প্রচ্ছদ তাঁর জন্ম, লিটিল ম্যাগজিন। একটা যুদ্ধ জয়  প্রকাশিত কবিতা বার বার তাঁর ওপর চোখ বোলানো। মনে কবি হওয়ার শখ জাগে  রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল, সুকান্ত মনের গভীরে সুপ্ত বাসনা। আবার কলম-কাগজ, নির্জনে চিন্তা ভাবনার গোড়ায় শিকড় গজানো। অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে নতুন লাইন। আরো একটা কবিতার জন্ম । ঠিক এই ভাবেই -- আরো একটা কিংবা অন্য ভাবে আরো একটা।

ছড়া ।। নতুন বছর ।। রঞ্জন কুমার মণ্ডল

নতুন বছর  রঞ্জন কুমার মণ্ডল নতুন বছর নতুন বছর  এসো নতুন সুরে  দুঃখ কষ্ট মনের গ্লানি  দাও সরিয়ে দূরে। নতুন বছর নতুন বছর  শান্তি আসুক ফিরে  মন খুশিতে ভরা থাকুক  কষ্টেরা যাক সরে। নতুন বছর নতুন বছর  দাও নতুন আলো ঘুচবে দ্বন্দ্ব সব ভেদাভেদ  মন্দ চিন্তা গুলো। নতুন বছর নতুন বছর  দাও শুভ সন্দেশ হিংসা বিভেদ সরে যাবে থাকবে সুখ রেশ। নতুন বছর নতুন বছর  তোমার আগমনে  বিবেকবোধ ভালোবাসায় থাকবো সবার সনে। নতুন বছর নতুন বছর  সময় চলুক হেসে  সারা বছর মন ভালো থাক সবারে ভালোবেসে। ================== রঞ্জন কুমার মণ্ডল  সারাঙ্গাবাদ, ভায়া -বজবজ  দক্ষিণ ২৪পরগণা। পিন-৭০০১৩৭.

অণুগল্প ।। কমোড ।। অরিজিৎ মল্লিক

  কমোড অরিজিৎ মল্লিক সেদিন একটা বিখ্যাত শপিং মলে গেছি পুজোর বাজার করতে। এমনিতে মাসের গ্রসারি ওখান থেকেই করি যবে উদ্বোধন হয়েছে তাই স্টাফরা বেশির ভাগই চেনা। ব্র্যান্ডেড জিন্স দেখতে গিয়েই পেট টা কামড়ে উঠলো,আজ খুব ভোগাচ্ছে। টয়লেট গিয়ে দেখি তিনটেই বুকড, নক করাও অশোভন কিন্তু বেগ যখন আবেগকে ছাড়ালো তখন করলাম নক নক!! পরপর দুটো দরজাই খুলে বেরিয়ে আসলো দুজন পরিচিত সেলসবয়, মাথা নিচু করে চলে গেলো হন্তদন্ত হয়ে। ভেতরে যেতেই বুঝলাম, জলের বিন্দুমাত্র প্রমান নেই , দুর্গন্ধহীন! তবে কি ওরা শুধুই বসতে আসে কমোডে! একটু জিরোতে! তাই তো! একটাও টুল দেখিনি উঁচুদরের মলটায়। ----------------- অরিজিৎ মল্লিক  বর্ধমান,পশ্চিমবঙ্গ, ভারত

কবিতা ।। হিংসুক ।। সেখ মোসলেম আলি

  হিংসুক  সেখ মোসলেম আলি  খামখেয়ালী, বেহিসাবি এটাই আমার স্বভাব। ঠোকে শিখেছি জীবনে মোর চৈতন্যের অভাব।। অবচেতনে, খুব যতনে ঠকাচ্ছে আমায় লোকে। মূর্ছিত সব, ছেড়ে ছুড়ে রব কাঁদছে আমার শোকে।। আমি তো বেশ দিব্যি আছি নেই কোনো ঝঞ্ঝাট। ওদের বুকে ঝিঁন ধরেছে তাই করে উটকাট।। হিসাব করে লাভ কি হবে? তুমিও চেষ্টা করো। পরিশ্রম আর বুদ্ধিবলে সঠিক পথটি ধরো।। ============== Adress: Sk Moslem Ali  Vill.- Jagadishpur,  P.O.- Naul,  P.S.- Shyampur, Dist.- Howrah  Pin code - 711312

ছড়া ।। কবিতা বিভ্রাট।। শান্তনু আচার্য

কবিতা বিভ্রাট   শান্তনু   আচার্য   লিখতে হবে কবিতা আমায় হঠাৎ হলো শখ ; লিখতে বসে শুধুই দেখি কমছে হাতের নখ । ভেবেছিলাম আসবে মাথায় শব্দ যত মিলিয়ে ; দেখছি এখন লেখার আগেই যাচ্ছে সব গুলিয়ে । উল্টে পাল্টে পড়লাম আমি কত কবিতার বই ; অনেক করেও নিরেট মাথায় ছন্দ আসছে কই ? খাতার পাতা ভরে লিখি হিজিবিজি সব শব্দ ; নিজের ভাষাই করেছে আজ বেজায় আমায় জব্দ । ভাবলাম কানে গুঁজে পেন, কখনো পেনসিল চিবিয়ে ; কখনো বা ঘোর সন্ধ্যেতে ঘরের আলো নিভিয়ে । এদিক ওদিক সেদিক থেকে খুঁজছি খালি ছন্দ ; অনেক পরে হতাশ হয়ে করলাম খাতা বন্ধ । এ জীবনে হলোনা আর আমার কবি হওয়া ; কবিতা লেখা কঠিন বেজায় , নয়রে   হাতের মোয়া । ....................................................... ঠিকানা : Dr. Santanu Acharya Flat no. 1C, AA 11/13, Deshbandhu nagar, Baguiati,  Kolkata 700059. .........................................................

নিবন্ধ ।। বন্ধুত্ব ।। তীর্থ মণ্ডল

বন্ধুত্ব তীর্থ মণ্ডল বন্ধুত্ব বা Friendship  এই শব্দটা এক সুন্দর ভাব প্রকাশ করে। বন্ধুত্ব সব সময় যে একই বয়স বা বয়সী কারো সাথেই হতে হবে তার কোন বাধ্যবাধকতা নেই।আট থেকে আশি যেকোন বয়সের সাথেই হতে পারে। বন্ধুত্বের জন‍্য কোন বয়সের সীমা নেই। আশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধার সাথে কুড়ি বছরের বেশি বা তার থেকে কম বয়সী কোন  যুবক বা যুবতীর বা ছেলে মেয়ের মধ্যেও হতে পারে। বন্ধুত্ব স্বামী-স্ত্রীর, বাবা-মা, কাকা-  কাকী,মামা-মামী, বন্ধু-বান্ধবী, বা কোন পরিচিত,পরিচিতার মধ্যে বা হয়তো কর্মস্থলের কোন সহকর্মীর  সাথেও হতে পারে। কিন্তু ভালো বন্ধুত্ব হল জীবনের সর্বোত্তম সম্পদ, যেখানে সম্পর্কের কোন বাধা নেই, কোন চাহিদা নেই, যেখানে দুই ব্যক্তির মধ্যে মনের মিল, চিন্তা ভাবনার মিল হলেই গড়ে ওঠে বন্ধুত্ব।পরস্পর সুখ দুঃখের কথা আদান প‍্রদান বা জীবনের বিভিন্ন সমস‍্যা সমাধানের মত বিনিময় বা এ  নিয়ে আলোচনা করে মনের কষ্ট বা গ্লানি লাঘব করা, দূর করা। বন্ধুত্ব হল বিপদে আপদে বন্ধুর পাশে থেকে তার হাত শক্ত করে তার মনে সাহস দেওয়া,ভরসা দেওয়া,তাকে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই বন্ধুত্ব বি...

কবিতা ।। দাসত্ব ।। বিবেকানন্দ নস্কর

দাসত্ব বিবেকানন্দ নস্কর কাঁচের টেবিলে ভেসে ওঠে মুখ মদ্যপ রাত্রি মাতালের সন্ধানে ডিনারে তোমার সান্নিধ্য। জীবনের খোলসে লেখা ছিল দাসত্ব  মৃত্যুর শিকলে বাঁধা  দাসপ্রথা এখনো লুকানো আছে। কাঁচের মতো জীবন ,ভেঙে কুচি কুচি কে কে ধরা দিল, কারা বা হারালো তিমির রাত্রি জানে সব। অন্ধকারেই খুঁজেছি রমনীর ঘ্রাণ পরকীয়া পাপে জীর্ণ রাত্রি দাসত্ব দিয়েছে তবু অনেক অনেক ভালোবাসা।

কবিতা ।। খেলা রঙ্গ ।। সমর কৃষ্ণ মন্ডল

  খেলা রঙ্গ সমর কৃষ্ণ মন্ডল রঙ্গ রসের বঙ্গে যত, কথাকলির মেলা--- কথায় কথায় বলছে সবাই জমবে এবার খেলা। হরেক খেলা হচ্ছে হেথায় জমে সবই ক্ষীর-- ফেরেপবাজির কলকাটিতে হচ্ছে শত বীর। বীরের ঠেলায় যায় যে পরাণ, দিনে রাতে ভাই আমরা সবাই প্রাণ বাঁচাতে কেবল খাবি খাই। দামের চোটে বাঁচার রসদ হচ্ছে কুলিন সব বিদ্রোহীরা তোলে আওয়াজ বাকিরা নীরব। গরিবের তো সরকার আছে, ধনীর আছে পেশা মাঝের মানুষ মুখ বুজিয়ে কেবল করে গোঁসা। গোলেমালে তাল মিলিয়ে হচ্ছে অনেক মানী রাজনীতির এই খেলা দেখে মনে প্রমাদ গুনি। মন্দ মানুষ পায় না সাজা, ভালো মানুষ জেলে মিথ্যে মামলায় জেল খাটে কেউ, অর্থবানরা বেলে। শিক্ষিত সব স্বপ্ন দেখে , চাকরি হবে ভালো--- পরীক্ষাতে লিখল বটে, রেজাল্ট ভানিস হলো। কারা-ই বা সব চাকরি পেল, কারা দেখলো খাতা-- সাদা খাতায় কেল্লাফতে, বুঝি না তার মাথা। হরেক খেলা হচ্ছে বটে, খেলার মজা কই -- খেলা-রঙ্গের ধন্দে পড়ে, সবই তা-থৈ-থৈ। ==============  

কবিতা।। মায়াজন্ম ।। নজর উল ইসলাম

  মায়াজন্ম নজর উল ইসলাম পেয়েছি জীবন পাহারায় আছি বুকের মনঘরে  স্বপ্নডানায় ওড়া এক পবিত্রতায় ঝুঁকে সংসার আমার  আঁচল বিছিয়ে পৃথিবীর খোলা নাটকের মঞ্চে দাঁড়িয়েছি কত সুর কত ঘেরাটোপ একা একা সামলে হরিণ সভ্যতায় ছায়ার মত বুক পেতে নতজানু শুধু পাওয়া না পাওয়ার কাছে ছোটবেলাকার রঙ এখন অকেজো নির্ভার কী বুঝি না মায়া সন্ধ্যের কামিনী গন্ধ ভরা তেবাসি অশ্রু দাগে বিষন্ন মগ্ন ছায়ার অনিবার্য সুতোয় যেন ঝুলছে বাঁশির সূর্যাস্তে নিভন্ত মহাজ্যোতি হারিয়ে বেয়াদব গম্ভীর মেঘমুখ আলো দিশার অন্ধকারে হারিয়ে ঠুনকো পেঁচার অনুক্ত বিদায়গ্রস্ত জাল বিবর্তনে ফলিত জয়োল্লাসের দিন শেষ, অছন্দে ছন্দ কাঁদছে কাঁপা বিরহ পোড়ামাটির স্বাক্ষরে পরাজিত মন অ-সংষ্কৃতির কদর্য বেমালুম পালিত স্পর্ধায় প্রতি মনভূমি রেখাচিত্রে অন্তহীন বিনির্মাণে স্থিত আমরা তো আরোগ্যে সান্ধ্যভাষার মুখচ্ছবি জোছনায় প্রতীক ছুঁই, পরিসর বাঁধি বিস্তর অবিনশ্বর কারও সঙ্গে যে জড়িয়ে ক্ষতচিহ্নে ইচ্ছেডানা সাজিয়ে বাস্তবতায় সেতুবন্ধন স্বপ্ন-আঁকা কত আলো নির্ভার... ============ নজর উল ইসলাম  পশ্চিম বিবিপুর, বেগমপুর, বসিরহাট, উত্তর ২৪ পরগণ...

কবিতা ।। রক্তের স্বাদ ।। বিপ্লব নসিপুরী

  রক্তের স্বাদ বিপ্লব নসিপুরী কিছু কথা, যা সর্বদা নোংরা মনের ঘরে  ভনভন করত কুৎসিত মাছির মতো।  অগভীর মনের গভীরে পুঞ্জীভূত কথাগুচ্ছ ব্যক্ত করেছিলাম বহুদিনের আধুনিক বাহুল্যবর্জিত  অকাজের জিনিসের ভীড়ে ঠাসা কুয়োর মুখে, কালো শ্যাওলার আস্তরণে মোড়া অগভীর  কুয়োর জমাট অন্ধকারে, ধিকধিক করে  জ্বলছিল প্রাণের আলো মৃদু,অতি ক্ষীণ।  একেবারে নিশ্চুপ, নির্বাক, পরাজিত সেনার  মতো শুনেছিল বহিরজগতচ্যূত একটা কুনোব্যাঙ, দীর্ঘদেহী কোমল মতি সর্প আর একদল মশা, যারা ছিল রক্ত স্বাদ হতে একেবারে বঞ্চিত।  কুয়োটা আজ শূন্য, নির্বাপিত আলোকবিন্দু, জীবহীন জড়ের আধার আঁধারে পরিপূর্ণ।  কোমলতার খোলস ছেড়ে সর্পের আগ্রাসী  আস্ফালন, বাতাসের উদর ক্রমশ ভারী আরও  ভারী হয়ে উঠছে, পান করে বিষের বাষ্প।  সাবধান খুব সাবধান,বুভুক্ষু সর্পটা পেয়েছে  রক্তের স্বাদ,রক্তিম শোণিত ধারার স্বাদ। মিটবে না অসীম ক্ষুধা হবে রক্তশূণ্য ধরা। ============= কলমে বিপ্লব নসিপুরী  গ্রাম+পোস্ট শীতলগ্রাম জেলা বীরভূম  পিন-৭৩১২৩৭ 

কবিতা ।। জলদেবতা ।। রহিত ঘোষাল

  জলদেবতা  রহিত ঘোষাল আমাদের সম্পর্ক ঠুনকো রাতের মতো নয় দূরে যে লাল সংকেত আলোর কোলের উপর ঝাঁপিয়ে পড়ে মোহনায়  তাকে কী বলবে ঠিক করেছ কিছু  সেখানে অসীমে যাওয়ার পথ ডুবন্ত নৌকার চন্দ্রিমা                          বহমান ছায়া কাঁটাগাছ যদি জানতে চায় কী বলবে ঠিক করেছ কিছু   সাতরং সূর্যকাচ পাপবোধ লুঠ করে তারা আমাদের মতো হাঁটুজলের সাক্ষ্য দেবে না তারা দুর্গম ভালবাসতে জানেই না তাদের কী বলবে ঠিক করেছ কিছু  =============

ছড়া।। দুলের মেয়ে সৌদামিনী ।। প্রবোধ কুমার মৃধা

  দুলের মেয়ে সৌদামিনী        প্রবোধ কুমার মৃধা             মাঝ নদী বরাবর জেলে ডিঙি বেয়ে।             হাল ধরে দাঁড়িয়ে সে দুলেদের মেয়ে।             নাম তার সৌদামিনী নিটোল গঠন।             চকিত নয়নে চায় কাজল বরণ।             কোমরে জড়ায়ে নিয়ে ডোরাকাটা শাড়ি।             রোদে-জলে বারোমাস স্রোতে দেয় পাড়ি।             দুটি ভাই নেপা-গোপা দিদির দোসর।             জলে জাল তোলা ফেলা করে দিনভর।             ঘরেতে পঙ্গু বাপ শুয়ে বিছানায়।             মরণের দিন গো‌নে কাঁদে যাতনায়।             সারাবেলা কাজ নিয়ে তাদের জননী।             মুখ বুজে টেনে চলে সংসারের ঘানি।             সকল...

অণুগল্প ।। বাহন ।। মানস কুমার সেনগুপ্ত

বাহন মানস কুমার সেনগুপ্ত বহুদিন আগে তৎকালীন বর্ধমান ‌জেলার মেমারি ষ্টেশনে নেমে অনেক দূরবর্তী গুলটে নামে এক গ্রামে পৌঁছেছিলাম । বাসযাত্রা, ছৈ লাগানো তিন চাকার ভ্যান রিক্সা অবশেষে গরুর গাড়িতে দীর্ঘ যাত্রাশেষে পৌঁছন   গেল সেই গ্রামে। উপলক্ষ্য বন্ধুর ভাইয়ের বিয়ে। গ্রামে গিয়ে আমার মত খাস শহুরে লোকের বিয়ে দেখার অনাবিল আনন্দের অনুষঙ্গে মিশে ছিল অনেক ঘটনা। বরযাত্রী গেলাম  গ্রামের অন্ধকার মেঠো পথে গরুর গাড়িতে। বউভাতের দিন গ্রামের প্রান্তসীমায় বন্ধুর বাড়িতে আরও কয়েকজন মিলে মাদুর পেতে সংলগ্ন পুকুর ঘাটে চলছিল চা সহযোগে বৈকালিক আডডা। হঠাৎ    দেখা গেল অনেক দূরে গ্রামের মেঠোপথ ধরে ধূলো উড়িয়ে কিছু একটা ছুটে আসছে। কাছে আসতে বোঝা গেল ঘোড়সওয়ার হয়ে কেউ একজন আসছেন এদিকেই। বাড়ির কাছে আসতে আমার বন্ধুটি এগিয়ে গেল ঘোড়সওয়ারী ভদ্রলোককে অভ্যর্থনা করে বাড়ির ভিতরে নিয়ে যেতে। কাছ থেকে দেখলাম সযত্নে লালিত চকচকে ঘোড়াটিকে। গাছের সঙ্গে বেঁধে রাখা ঘোড়াটিকে দেখতে তখন গ্রামের মানুষের ভীড়। আমার কাছে সে এক বিস্ময়। বন্ধু আবার বাইরে এসে আডডায় যোগ দিয়ে জানাল ভদ্রলোক কনের মামা ।...

কবিতা ।। মা, বড্ড ভয় করছে ।। অশোক দাশ

মা, বড্ড ভয় করছে অশোক দাশ মা বড্ড ভয় করছে  একা একা পথ চলতে  রাস্তায় ওত পেতে থাকে যত                            হায়নার দল। মা, বড্ড ভয় করছে  সূর্যটা ডুবে গেলে আঁধার ঘনায় নিস্তব্ধ নিঝুম রাতে  ঘুম আসে না  ঘরের চারপাশে কারা যেন দাপিয়ে বেড়ায়।  ওরা হিংস্র জানোয়ার  দিদিটাকে ওরা খুবলে -খুবলে  পাশবিক অত্যাচার করে মেরে ফেললো, মা, দিদিটা এখনও বিচার পেল না  কোনদিন কি ও বিচার পাবে না ! সত্য কি উদঘাটন হবে না !! অপরাধী কি সাজা পাবেনা!!! মা জানে, মায়ের বুক কাঁপে  তবুও সস্নেহে মেয়ের পিঠে হাত রেখে প্রত্যয়ের সুরে কন্ প্রতিটি ক্রিয়ার যেমন বিপরীত প্রতিক্রিয়া আছে  তেমনি প্রতিবাদ প্রতিরোধও আছে  গন আন্দোলন গন জাগরণই পারে অধিকার ছিনিয়ে নিতে  বিচার আদায় করতে।  রাজপথ আলপথে ঘটবে জনবিস্ফোরণ  বাজবে যুদ্ধের দামামা। তমসার আঁধার চিরে ভোরের সূর্যোদয়  এক ফালি রোদ্দুরে ভাসবে জগত সংসার।  অশোক দাশ ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।  মোবাইল নম্ব...

কবিতা।। যৌবনের ডাক - গোপাল চন্দ্র মন্ডল

  যৌবনের ডাক গোপাল চন্দ্র মন্ডল               বসন্তে কোকিল কুহু কুহু ডাকে  সুষমা বিছানায় শুয়ে প্রেমের ছবিআঁকে । এ কোকিল ডেকে দেয় যৌবনের ডাক  মনো বীনা বেজে ওঠে বাজায় ঢাক।  অষ্টাদশী নারীর কি যে যৌবন যন্ত্রনা  যার জ্বালা সেই বোঝে পায়না সে শান্তনা।  সুষমা একমাত্র বোঝে তার কি যে জ্বালা   পরিণীতা হয় তার চেয়ে বেশী ঝালাপালা। সুষমা পরিণীতা দুজনে বেশ বন্ধু  কথা দিয়ে কথা নেয় সে যে দীনবন্ধু। সুষমা পরিণীতা দীনবন্ধু যায় স্কুলে প্রেমের গল্প করে পড়া যায় ভুলে। দুই ফুল এক মালি লাগে তাদের দ্বন্দ্ব       কে কাকে বেশি ভালোবাসে বাড়ায় ছন্দ। এযে প্রেমের মহিমা বোঝা বড়ো দায়  কে যে কাকে ল্যাং মারবে শুধু ভয় পায়। ভালোবাসা ছাড়া আর জীবনে কি আছে  প্রেম যদি ব্যর্থ হয় জীবন একেবারে মিছে। ----------------------------------------------------------    গ্রাম =   উত্তর বালুপাড়া।     পোস্ট =গোপালগঞ্জ।     জেলা =দক্ষিণ দিনাজপুর।      পিন   =৭৩৩১৪১  ...

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৪তম সংখ্যা ।। কার্তিক ১৪৩৩ অক্টোবর ২০২৬

সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।।  শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...

পদবি-কথা ।। দীপক পাল

পদবির সম্বন্ধে কিছু কথা প্রাচীন কালে বা আদি মধ্যযুগে নামের পাশে কোন পদবির লেজুড় ছিল না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সব দেব দেবীরা ছিল পদবি বিহীন। নামেই তারা পরিচিত ছিল। সত্য যুগেও সবাই শুধু নামেই পরিচিত ছিল। যেমন, রাজা হরিশচন্দ্র, শান্তনু শকুন্তলা, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, মান্ধাতা ইত্যাদিদের কোন পদবি ছিল না। রামায়ণে ও মহাভারতে আর ছাত্রিশটি পুরাণের চরিত্রের আমরা পদবি পাই না। এমনকি মনু বংশের প্রথম মনু স্বয়ম্ভর মনু থেকে স্বরচিষ, তামস, রৈবত, বিবস্বান, বৈবস্বত সহ মোট তের জন মনুদের পদবি ছিলনা। মুনি ঋষিদের পদবির কথা জানা যায়না। শুধু অগস্ত, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বমিত্র ইত্যাদি নামেই পরিচিত। ত্রেতা দ্বাপর যুগেও, সূর্য্য ও চন্দ্র বংশের পদবির অস্তিত্ব ছিলনা। তারা শুধু রাম লক্ষ্মণ, ভরত শত্রুঘ্ন, যুধিষ্ঠির ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদির পদবি ছিল না। কলি যুগে সম্রাট অশোক, বিক্রমাদিত্য, চানক্য, কালিদাশ, আর্যভট্ট, বরাহমিহির অপালা, গার্গীদের কোন পদবী ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এক পত্রলেখকের বাঙালী মেয়ের পদবি সন্মন্ধে জানতে চাওয়ায় তিনি উত্তরে লিখেছিলেন, ' মেয়েরই হোক আর পুরুষেরই হোক পদবি ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

নিবন্ধ ।। বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব

বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি আবদুল্লাহ আল আদীব [বাংলাদেশের চলমান সামষ্টিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ, বিদ্যুৎ খাতের সক্ষমতা বনাম জ্বালানির ঘাটতি এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ও শিল্প উৎপাদনে যে প্রভাব পড়ছে, তা নিয়ে এই তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী নিবন্ধ। এই লেখায় ২০২৬ সালের সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা ও পরিসংখ্যান ব্যবহারের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর সংকট উত্তরণের অভিজ্ঞতা এবং বিভিন্ন অর্থনৈতিক তত্ত্বের (যেমন: লুটপাটের অর্থনীতি, নরম বাজেট ও শোষণমূলক প্রতিষ্ঠান) আলোকে বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা আছে। একই সাথে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু নীতিগত সুপারিশও তুলে ধরা হয়েছে।] ভূমিকা মানবসভ্যতার ইতিহাস গভীরভাবে পাঠ করলে একটি মৌলিক দ্বন্দ্ব বারবার সামনে আসে—মানুষের প্রাত্যহিক ও জৈবিক চাহিদার সঙ্গে তার নির্মিত সামষ্টিক ব্যবস্থার সংঘাত। আদিম মানুষের জীবন ছিল প্রকৃতি, প্রয়োজন ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্কের ওপর নির্ভরশীল। কিন্তু সভ্যতার বিকাশের স...

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন ১   ঘুম ঘুম না এলে কি বা করা যায় ? তখন কামনার ফুল বৈকুণ্ঠের খাতা  আর সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়। তখন চিন্তা উদ্ভট উদ্ভট  গুণের জায়গায় ভাগ  বিয়োগের বদলে যোগ  বেড়া টপকে টপকে যায় ।  একটার পর একটা উইকেট পড়ে যেতে থাকে আর অধিনায়ক যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ঘুম না এলে কামনার ফুল বৈকুণ্ঠের খাতা  সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়। ২    থামা  থামতে জানা সোজা নয় মোহ চারপাশ ঘিরে রাখে কখন থামতে হবে  কেউ বলে দেবে ন...

২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ✍️ শিবাশিস মুখার্জী

২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ✍️শিবাশিস মুখার্জী,  কলকাতা বিশ্ববিদ্যালয়  অ্যান কারসনকে শুধু কবি বললে তাঁর সাহিত্যিক পরিচয়ের একটি অংশই ধরা পড়ে। তিনি একই সঙ্গে কবি, অনুবাদক, প্রাচীন গ্রিক সাহিত্যের গবেষক, প্রাবন্ধিক এবং পরীক্ষামূলক লেখক। তাঁর সাহিত্য এমন এক সীমানাহীন পরিসর তৈরি করে যেখানে কবিতা, গদ্য, পুরাণ, দর্শন, অনুবাদ, ব্যক্তিগত স্মৃতি এবং একাডেমিক গবেষণা পরস্পরের মধ্যে প্রবেশ করে। ফলে কারসনের রচনাকে বুঝতে হলে কেবল “তিনি কী বলতে চেয়েছেন” এই প্রশ্ন যথেষ্ট নয়; বরং দেখতে হয় তিনি কীভাবে অর্থ তৈরি করেন, কীভাবে অর্থকে ভেঙে দেন এবং কীভাবে পাঠককে অর্থের নির্মাণপ্রক্রিয়ার মধ্যে নিয়ে যান। ৮ অক্টোবর ২০২৬-এ সুইডিশ অ্যাকাডেমি তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করার ঘোষণা করে। পুরস্কারের সরকারি ব্যাখ্যায় তাঁর “সাহসী ও অভিনব সাহিত্যকর্মের” কথা বলা হয়েছে—যে সৃষ্টিকর্ম ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে এক সৃজনশীল ও খেলাচ্ছলে সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের নতুন রূপ নির্মাণ করেছে। কারসনের সাহিত্যজগতের কেন্দ্রে রয়...

গুচ্ছকবিতা ।। জননীর পাঁচ অধ্যায় ।। মইনুদ্দিন সরদার

(গুচ্ছকবিতা) জননীর পাঁচ অধ্যায় ।। মইনুদ্দিন সরদার আঁচলের আকাশ জ্বরের রাতে কপাল ছুঁয়ে জেগে থাকা দুটি হাত, ঘুমের ভেতর স্বপ্ন বুনে আগলে রাখা দিন ও রাত। ঝড় এলে যে বুক পেতে দেয়, ভোলে নিজের সব আঘাত, মায়ের আঁচল শৈশব জুড়ে ছিল আমার প্রথম প্রভাত। হাঁটতে শেখার প্রথম পথে ধরেছিল যে স্নেহের হাত, ভুলের ভেতর শাসন মিশিয়ে গড়ে তুলেছে মানবচিত্ত। অন্ধকারে পথ হারালে দেখিয়েছে আলোর প্রভাত, মায়ের চোখে দেখেছি আমি ভালোবাসার অবিরত জ্যোতিপাত। অভাব ছিল, তবু মুখে ছিল না কোনো অভিযোগের কথা, নিজে কষ্ট সয়ে দিয়েছে সন্তানের মুখে সুখের ব্যথা। ছোট্ট ঘরের চার দেয়ালে গড়ে তুলেছে স্বপ্নগাঁথা, মায়ের মতো আপন মানুষ খুঁজে পাওয়া বড়ই বৃথা। আজও যখন ক্লান্ত মনে নেমে আসে বিষণ্ন সময়, মায়ের মুখের একটুখানি হাসি জাগায় নতুন পরিচয়। পৃথিবীজুড়ে যতই দেখি সুখ-দুঃখের বিস্ময়, মায়ের আঁচলেই খুঁজে পাই নিরাপদ এক আশ্রয়। দু'হাতের প্রার্থনা ভোরের আলো ফোটার আগে জেগে ওঠে যে দুটি হাত, সন্তানেরই মঙ্গল চেয়ে কাটায় নীরব দিন ও রাত। নিজের সুখের হিসাব ভুলে রাখে ভালোবাসার পাত, মায়ের প্রার্থনায় জড়িয়ে থাকে জীবনের গভীর প্রভাত। সিজদায়...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩৩ সেপ্টেম্বর ২০২৬

  সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম

যে শহরে সন্ধ্যা নামে না হুজায়ফা ইব্রাহিম সন্ধ্যা এখন আর নামে না। অন্তত শহরে তো নয়। এখানে সন্ধ্যা আসার আগেই বাতিগুলো জ্বলে ওঠে। দোকানের সাইনবোর্ডে রঙিন আলো, রাস্তায় গাড়ির হেডলাইট, বহুতলের জানালায় একের পর এক কৃত্রিম সূর্য। আকাশে সন্ধ্যার যে নরম নীল রং একসময় ধীরে ধীরে গাঢ় হয়ে আসত, তাকে এখন খুঁজে পাওয়া কঠিন। শহর যেন অন্ধকারকে ভয় পায়। অথচ আমার ছোটবেলার সন্ধ্যাগুলো অন্ধকার দিয়েই শুরু হতো। বিকেলের শেষ আলোটা যখন উঠোনের এক কোণে এসে থেমে যেত, মা তখন দূর থেকে ডাকতেন, “বাড়ি আয়।” সেই ডাকের মধ্যে তাড়া ছিল, কিন্তু বিরক্তি ছিল না। আমি তখন খেলায় ব্যস্ত। কখনো গলির মাথায়, কখনো পুকুরপাড়ে, কখনো কারও বাড়ির সামনে। আমাদের খেলাধুলার কোনো নির্দিষ্ট সময়সূচি ছিল না। ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, মেসেজ ছিল না। ছিল শুধু সন্ধ্যা। আর মায়ের ডাক। আজ এত বছর পর মনে হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দগুলোর একটি ছিল সেই ডাক। একসময় সন্ধ্যারও একটা গন্ধ ছিল শহরের মানুষ এখন গন্ধ ভুলে যাচ্ছে। না, সুগন্ধি নয়। মাটির গন্ধ। বর্ষার প্রথম বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ। সন্ধ্যার আগে রান্নাঘর থেকে ভেসে আসা পেঁয়াজ ভাজার গন্ধ। দূরের কোনো বাড়ি থেকে...

কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী

কুশীলব  আলাপন রায় চৌধুরী  চারিদিকের ফ্ল্যাটগুলোয় হাল-ফ্যাশানের  কত রকমারি আলো! বড়-ছোট ঘুপচি  ঘরগুলোয় এক-একটা সিনেমার দৃশ্য!  চৌকো জানালা, না টিভির স্ক্রিন? আচ্ছা,  আজকাল টিভি দেখে কেউ? দেখেছই তো!  শুনতেও পাচ্ছো। সিনেমার ভেতর সিনেমা।  গাঁক-গাঁক করে টিভি চলছে, বাপরে!  প্রতি ফ্ল্যাটের কোনো না কোনো ঘরে  কেউ না কেউ বোকা বাক্সতে বন্দী!  ওই  ফ্ল্যাটে ফুড ডেলিভারি দিয়ে  চলে গেল বাইক;  খাবারের গন্ধ ভেসে আসছে! ওদিক থেকেই কি?  নাকি অন্য ফ্ল্যাট থেকে? বেশ রিচ!  দেখতে পাচ্ছি আরেকটা ফ্ল্যাটে  কেউ রান্না নিয়ে ব্যস্তI কেউ বা...!...

বছরের বাছাই

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

উন্মুক্ত পাগলামি ।। আশরাফুল মণ্ডল

উন্মুক্ত পাগলামি আশরাফুল মণ্ডল আহা, অপরূপ নিজস্বতার দাহ! কুঁকড়ে যায় আবহমান, সজনে পাতার বোঁটায়! ভাপওঠা ভাতের কাছে মাছি সত্তায় কী নিপুণ! তবুও ঘোর লাগা বসন্তের ডাক, হাঁকে! খেদিয়ে দেয় পা দোলানো প্রস্তাব, ওই ধুনুরি চোখ! রাংতায় মোড়া ডাকের সাজ, দে দোল দোল! হুইসেল বাজিয়ে কে রুখে দ্যায় সেই নাকছাবির রুদালি কাঁপন! খালবিল ছেঁচে পাঁচসিকের  মানত কুড়িয়ে আনে, বাংলা বাজার। ঠ্যাং নাচানো সুরে চোখ মারছে, দ্যাখো ভ্যানতারা! মুখ খোলা মানেই পাঁজরের স্রোত ভাবা যেন উগরানো টালমাটাল! ঢিল মারা প্রশ্নের রোয়াকে বক্রচোখে যেন মেধাবী কবিতা! মুছে দিও তবে লাজুক গুপ্ত রোগ, দিনরাত্রি! ভালো থেকো তোমরা বাছাধন, রং মাস সে আর কতদিন... ================    ASRAFUL MANDAL Chandidas Avenue, B-zone, Durgapur, Paschim Bardhaman, Pin - 713205,  

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬

নবপ্রভাত ১০০তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩৩ জুন ২০২৬ এই সংখ্যায় প্রকাশিত লেখাগুলোর মধ্যে প্রতি বিভাগের একজন করে নির্বাচিত লেখককে নবপ্রভাতের পক্ষ থেকে সম্মান জানানোর কথা আছে। সেই নামগুলো আগামী সংখ্যার সূচিপত্রের সঙ্গে প্রকাশিত হবে। (পাঠক হিসাবে আপনিও জানাতে পারেন আপনার ভালোলাগার কথা।) ---নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র  প্রবন্ধ-নিবন্ধ-ফিচার  প্রবন্ধ  ।। ভয় ।। শ্রীশুভ্র প্রবন্ধ ।। প্রবীণ জনগণ ।। শ্যামল হুদাতী একাকীত্বের ছাদ থেকে পতন : অনিক দত্ত ও মানুষের নিঃশ... প্রবন্ধ ।। ধাঙড় ।। মোঃ চাঁন মিয়া ফকির প্রবন্ধ ।। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ।। কুহেলী... প্রবন্ধ ।। নারীর সম্মান ও অধিকার — অলীক কল্পনা, না... আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষা বিজ্ঞানী অধ্যাপক প... প্রবন্ধ ।। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ।। সুমন বিপ্লব     ফিচার ।। চা দিবস ।। অশোক বন্দ্যোপাধ্যায়   ফিচার ।। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক জীববৈচিত্...   রম্যনাটিকা ।। পাত্র দেখা ।। সুশীল বন্দ্যোপাধ্যায়   ভ্রমণকাহিনি মাজান্দারান: কাস্পিয়ান সাগরের তীর... ঝরণার গান শুনতে ।। ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতা ।। মনোজকুমার রায়

জল সিঁড়ি চেক বইয়ের পাতা ফুরিয়ে যেতে থাকে -- ঝরে পড়ে বৃদ্ধ গাছটির পত্রমুকুল কাঁচা গন্ধ বেয়ে চলে সময়ের স্রোতে  সারা ভোর জেগে থাকি ঘুমের টলে তাড়া দেয় একগ্রাস অবিশ্বাসী বায়ু দিন ফুরনো লাল সূর্যের টানে নেমে আসে পাড় ছোঁয়া জল সিঁড়ি ================= মনোজকুমার রায় দঃ ঝাড় আলতা ডাউকিমারী, ধূপগুড়ি জলপাইগুড়ি -৭৩৫২১০ মো ৭৭৯৭৯৩৭৫৬৬

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৭তম সংখ্যা ।। চৈত্র ১৪৩২ মার্চ ২০২৬ ।। নারী বিষয়ক সংখ্যা

 সম্পাদকীয় দপ্তর থেকে :  শুধুমাত্র 'নারী' বিষয়ক লেখাই এই সংখ্যায় প্রকাশিত হয়েছে। অন্যান্য বিষয়ের ভালো লাগা কিছু লেখা আগামী সংখ্যার জন্য রইল। সকলকে ধন্যবাদ। ~নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত। সূচিপত্র নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস নারীমুক্তির কালিতে লেখা ইতিহাসের কটি পাতা ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায় সাহসী এবং লড়াকু নারীরা ।। উৎপল সরকার পল গগ্যাঁর চিত্রে নারী ।। ড. সবুজ সরকার সুন্দরবনের নারীদের গল্প "নোনাজলের নীরবতা" ।। কাবেরী মাতৃত্ব অন্তকোষীয় স্থপতি ।। মেশকাতুন নাহার অপ্রয়োজনীয় ।। শ্যামাপ্রসাদ সরকার নারী: উন্নয়নের অগ্রযাত্রায় অপরিহার্য শক্তি ।। চঞ্চল পাণ্ডে নিরুদ্দেশ ।। স্বাতী রায় চৌধুরী ইলা ঘোষ : বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ।। সঙ্ঘমিত্রা দাস অক্ষরের আলো ।। জয় মণ্ডল প্রতিশোধ ।। কাবেরী মিত্র বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ।। পাভেল আমান যে পথ হারিয়েছে দূরে ।। জয়িতা চট্টোপাধ্যায় সেই লাল ফ্রকটা ।। সৈকত প্রসাদ রায় অন্য এক নারীর গল্প ।। অদিতি চ্যাটার্জি শৃঙ্গার ।। চন্দ্রকান্ত চক্রবর্তী একালের অর্জুন ।। জয়শ্রী সরকার এক সাহসিনী সিন্ধু ক...

মাসের বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৪তম সংখ্যা ।। কার্তিক ১৪৩৩ অক্টোবর ২০২৬

সূচিপত্র ২০২৬ নোবেলজয়ী অ্যান কারসনের সাহিত্য : পুরাণ, আকাঙ্ক্ষা, ভাষা ও অর্থের অন্তর্গত যাত্রা ।। শিবাশিস মুখার্জী ১৬ অক্টোবর : সম্প্রীতি ও ঐক্যের রাখিবন্ধন উৎসব ।। পাভেল আমান কন্যাশিশু : আগামী পৃথিবীর স্বপ্ন ।। উৎপল সরকার কামি সম্প্রদায়ের ভাষা, সাংস্কৃতিক স্মৃতি এবং অস্তিত্বের সংকট ।। ড. শিবাশিস মুখার্জী বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব গল্প ।। মুক্তিহীন কারাগার ।। মেশকাতুন নাহার গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন গল্প ।। প্রথম পরাজয় ।। সৈকত প্রসাদ রায় প্রবন্ধ ।। পঞ্চজনা (পর্ব ২) ।। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য ।। রণেশ রায় গল্প ।। হরিপুরের কালীপুজো ।। চন্দ্রমা মুখার্জী ফিচার ।। বইয়ের দোকানে যে বৃদ্ধটি প্রতিদিন আসে ।।  শিবাশিস মুখার্জী কবিতা ।। একটা উপায় আছে ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। অপেক্ষার কুড়ি বছর ।। মোঃ নুর অণুনাটক ।। অগ্ন্যাত্মজা।। দেবাঞ্জন মোদক (রবিপ্রিয়) গল্প ।। শুভ দীপাবলী ও পাপান ।। গোপা সোম কবিতা ।। যে শহরে সন্ধ্যা নামে না ।। হুজায়ফা ইব্রাহিম ছবি ।। অঙ্কিতা পাল ( বিশ্বাস ) কবিতা ।। কুশীলব ।। আলাপন রায় চৌধুরী গুচ্ছকবিতা ...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

বিজয়ন্ত সরকার

    নির্ভয়া খুঁড়ে আসা শরীরে লাগায় স্রোত তীব্রতা কোনোদিন লগ্নজাত ছিলনা, জরা হয় লুঠ । বিক্রি হয়ে যাওয়া খবরটা পুরোনো থেকে তোলপাড়... যেভাবে সময় উপত্যকা আজ । ওরা টেনে নিয়ে গিয়ে ছুঁড়ে দিলেই ক্ষেপনাস্ত্র যৌবন পায় । এরপর একবগগা... অজ্ঞাত চুমুর বদলে চিরে-ছিঁড়ে দিতে হয় । ধর্ম পেট না ভরাতে পারলে জল হয়ে যাক । সাহস বেঁধে-বেঁধে সাঁকো, বিনিময়ে প্রজাপতির ভিড় বাড়ুক । ...এবং মাথা নুইয়ে নেওয়াদের ইন্তেকাল । পাতায়-শাখায় দেখা মনোত্তমা ঝরা-ঘাম শিউলি... দিনশেষে পাতে রোদ সাজায় রোধহীন । কাল্পনিক চরিত্ররা এখনও চোখে চোখ ঠুকেই বেঁচে থাকে স্বরচিত ।                     ........................ বিজয়ন্ত সরকার মিলন পাড়া, রায়গঞ্জ উত্তর দিনাজপুর

আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ…।। আবদুল্লাহ আল আদীব

আমাদের শিক্ষাব্যবস্থা ও গোলামির ভয়ংকর ফাঁদ … আবদুল্লাহ আল আদীব     ক্ষমতা ও শোষণের ঐতিহাসিক বিবর্তন : প্রস্তরযুগ থেকে জ্ঞাননিয়ন্ত্রণের যুগ … মানবসভ্যতার ইতিহাসকে যদি একটিমাত্র প্রশ্ন দিয়ে পড়া যায় , তবে সেই প্রশ্নটি হতে পারে — ক্ষমতা কার হাতে এবং সেই ক্ষমতা কীভাবে ব্যবহৃত হয়েছে ? কৃষির আবির্ভাবের আগে মানুষের জীবন ছিল মূলত শিকার , সংগ্রহ ও পারস্পরিক সহযোগিতানির্ভর । কৃষির বিকাশের সঙ্গে জমি , উদ্বৃত্ত উৎপাদন ও সম্পত্তির ধারণা তৈরি হলো । সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল সামাজিক শ্রেণিবিভাগ , করব্যবস্থা , শ্রমের বিভাজন এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব । ক্ষমতা আর কেবল শারীরিক শক্তির বিষয় রইল না ; তা হয়ে উঠল সম্পদ ও মানুষের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা । প্রাচীন মিশর , সুমের , ব্যাবিলন , পারস্য , গ্রিস ও রোম — বিভিন্ন সভ্যতা তাদের নিজস্ব রাষ্ট্র ও সাম্রাজ্য গড়ে তুলেছিল । সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ , দখল , কর ও শ্রমের নিয়ন্ত্রণ । বিজিত জনগোষ্ঠীর ওপর কর্তৃত্ব প্রতিষ...

নিবন্ধ ।। বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ।। আবদুল্লাহ আল আদীব

বাংলাদেশের অর্থনৈতিক সংকট: ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি আবদুল্লাহ আল আদীব [বাংলাদেশের চলমান সামষ্টিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ, বিদ্যুৎ খাতের সক্ষমতা বনাম জ্বালানির ঘাটতি এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ও শিল্প উৎপাদনে যে প্রভাব পড়ছে, তা নিয়ে এই তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী নিবন্ধ। এই লেখায় ২০২৬ সালের সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা ও পরিসংখ্যান ব্যবহারের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর সংকট উত্তরণের অভিজ্ঞতা এবং বিভিন্ন অর্থনৈতিক তত্ত্বের (যেমন: লুটপাটের অর্থনীতি, নরম বাজেট ও শোষণমূলক প্রতিষ্ঠান) আলোকে বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি তুলনামূলক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা আছে। একই সাথে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু নীতিগত সুপারিশও তুলে ধরা হয়েছে।] ভূমিকা মানবসভ্যতার ইতিহাস গভীরভাবে পাঠ করলে একটি মৌলিক দ্বন্দ্ব বারবার সামনে আসে—মানুষের প্রাত্যহিক ও জৈবিক চাহিদার সঙ্গে তার নির্মিত সামষ্টিক ব্যবস্থার সংঘাত। আদিম মানুষের জীবন ছিল প্রকৃতি, প্রয়োজন ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্কের ওপর নির্ভরশীল। কিন্তু সভ্যতার বিকাশের স...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ১০৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩৩ সেপ্টেম্বর ২০২৬

  সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

কবিতাগুচ্ছ ।। অপ্রাপ্য দেবতার আখ্যান ।। আবদুল্লাহ আল আদীব।

অপ্রাপ্য দেবতার আখ্যান আবদুল্লাহ আল আদীব   আপনি প্রেম হয়েই জন্মেছিলেন…   আজকেও দেখলাম স্বপ্নময় রাতে— সৃষ্টির অদৃশ্য প্রাতে সময় দোলাচলে জন্ম নিচ্ছে। আঁধারের ভেতরে আঁধার। হঠাৎ এক তেজোদৃপ্ত বিন্দু প্রচণ্ড বিস্ফোরণে জ্বলে উঠলো। তার দাহে জন্ম নিলো অসংখ্য নক্ষত্র ও ব্রহ্মাণ্ডের সাথে বৃষ্টির ফোঁটার মতো কোমল ও মুক্তোর মতো জ্বলজ্বলে একটি সত্তা। তার নিগূঢ় দ্যুতি আমাকে ধীরে ধীরে টেনে নিচ্ছিলো তারই অনামা অস্তিত্বের দিকে। দেখলাম— ব্রহ্মা বসুধার রূপরেখা আঁকছেন, আর সেই রূপরেখার গোপন বীজাক্ষরে লিখে দিলেন একটি নাম— “জারিফ”। ঠিক সেই মুহূর্তে সৃষ্টির সমস্ত আলো এক প্রেমের অর্থে অনুবাদিত হলো।       জারিফ: অপ্রাপ্যতার পবিত্র দেবতা…   পূজারিরা অর্ঘ্য দিচ্ছেন, শিবের চরণে নৈবেদ্যের থালা। যজ্ঞাগ্নিতে আপনার মুখ ভেসে ওঠে। আমি ধুতুরার বদলে হৃদয়, দুধের বদলে নিজের রক্ত নিবেদন করি। তীব্র উন্মাদনায় দিতে চাই আত্মাহুতি। যখনই হাত বাড়াই, আপনার নৈঃশব্দ্য উঠে দাঁড়ায় এক বিরাট মন্দিরের মতো—...

পদবি-কথা ।। দীপক পাল

পদবির সম্বন্ধে কিছু কথা প্রাচীন কালে বা আদি মধ্যযুগে নামের পাশে কোন পদবির লেজুড় ছিল না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সব দেব দেবীরা ছিল পদবি বিহীন। নামেই তারা পরিচিত ছিল। সত্য যুগেও সবাই শুধু নামেই পরিচিত ছিল। যেমন, রাজা হরিশচন্দ্র, শান্তনু শকুন্তলা, নল দময়ন্তী, সাবিত্রী সত্যবান, মান্ধাতা ইত্যাদিদের কোন পদবি ছিল না। রামায়ণে ও মহাভারতে আর ছাত্রিশটি পুরাণের চরিত্রের আমরা পদবি পাই না। এমনকি মনু বংশের প্রথম মনু স্বয়ম্ভর মনু থেকে স্বরচিষ, তামস, রৈবত, বিবস্বান, বৈবস্বত সহ মোট তের জন মনুদের পদবি ছিলনা। মুনি ঋষিদের পদবির কথা জানা যায়না। শুধু অগস্ত, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বমিত্র ইত্যাদি নামেই পরিচিত। ত্রেতা দ্বাপর যুগেও, সূর্য্য ও চন্দ্র বংশের পদবির অস্তিত্ব ছিলনা। তারা শুধু রাম লক্ষ্মণ, ভরত শত্রুঘ্ন, যুধিষ্ঠির ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদির পদবি ছিল না। কলি যুগে সম্রাট অশোক, বিক্রমাদিত্য, চানক্য, কালিদাশ, আর্যভট্ট, বরাহমিহির অপালা, গার্গীদের কোন পদবী ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এক পত্রলেখকের বাঙালী মেয়ের পদবি সন্মন্ধে জানতে চাওয়ায় তিনি উত্তরে লিখেছিলেন, ' মেয়েরই হোক আর পুরুষেরই হোক পদবি ...

কবিতা -- এষা চক্রবর্তী

ফেলে আসা স্মৃতি কত পথ পেরিয়ে এসেছি তবু, মনে হয় পাবো কী তোমায়? কোথাও গিয়ে মনে হয় তুমি আসবে ফিরে আবার আমি সেই হারিযে যাওয়া দিনগুলো আবার পেতে চাই। যতক্ষণ না রাত্রিতে ঘুম আসে ততক্ষণ, সেই হারিয়ে যাওয়া স্মৃতি গুলো মনে করি। কিছুক্ষণ ভাবার পরেই মনে হয়, সে কথাগুলোর মধ্যে সবই ভুল। না,সবভুল হতে পারে না। সেই হারিয়ে যাওয়া স্বপ্ন,ইচ্ছা, আশা,আকাঙ্খা আবার আমাদের  পূর্ণ হবে। তুমি আসবে তো? আমি তোমার অপেক্ষায় রইবো। আমার হারিয়ে যাওয়া স্মৃতি আমি তোমায় ভালোবাসি । ================== নাম-এষা চক্রবর্তী ঠিকানা-১৫/এ,শিতলাতলা লেন,কুতুবপুর মালদা ইংরেজবাজার পিন নং-৭৩২১০১ ইমেল আইডি- esha2946@gmail.com ফোন নং-৯৪৭৫০৯৪৮০০