Skip to main content

কবিতা ।। নারী ।। সুশান্ত সেন

নারী

সুশান্ত সেন 


পুরুষ কোনোদিনও চায় না নারীরা জাগুক
কাঁধে কাঁধ মিলিয়ে সর্বক্ষণ
পৃথিবীকে ভালোবেসে জীবন কাটাক,
রেখে দিতে চায় ঘরে বেঁধে।

কোন কোন জাতি শুনি চালায় চাবুক
যেন কোনো অশ্ব-পৃষ্ঠ-বসা 
ভূতলে লুণ্ঠিত দেহ।
ভুলে যায় মা বলে ডেকে ছিল কাতর আহবানে
তার শিশু কালে।

কামনা সফল করা পুরুষ পাগল
নিশ্চয় দ্বিতীয় সৃষ্টি ।

সৃষ্টিকর্তা ভুল করে রূপ দিয়েছিল।

মাতৃতন্ত্র ছাড়া পৃথিবী নিশ্চয় জানি
ধ্বংস প্রাপ্ত হবে,
বিশ্ব জুড়ে তৃতীয় যুদ্ধের 
দাদামা বাজিয়ে চলেছে পুরুষ শাসনকর্তা
নানা দেশে দেশে।

নারী কি কখনও হবে সমান সমান !

============
সুশান্ত সেন 
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই