Skip to main content

কবিতা ।। বাংলা আমার মাতৃভাষা ।। মানস লাহিড়ী


বাংলা আমার মাতৃভাষা 

 মানস লাহিড়ী

বাংলা আমার মাতৃভাষা 
মায়ের মুখের হাসি
বাংলা আমার জন্মভূমি
আমি বাংলাকে ভলোবাসি।
বাংলা আমার চেতনায় আর
বাংলা কবিতা গানে
আমি বাংলাতে নাচি বাংলায় গাই
বাংলা আমার প্রাণে।
বাংলা মোদের প্রতুলের গানে
বাংলা জীবনানন্দে
বাংলা মানেই রবিঠাকুর
আর সত‍্যেন্দ্রর ছন্দে।
বাংলার মজা সুকুমার রায়ে
বাংলার রাজা রামমোহন
বাংলার কথা কত শত হবে
লিখলে হবে সাতকাহন।
বাংলা মানে ভাষার লড়াই 
রক্তে লেখা যার ইতিহাস 
শহীদ কত ছাত্রযোদ্ধা 
ওপারে দেখো কি পরিহাস!
ভাষার জন‍্য এতো যুদ্ধ 
ভাষার জন‍্য রক্ত নদী
এখনো চলছে চোরাস্রোত
যুদ্ধে বহাল আজোবধি।
যতই যুদ্ধ আসুক নেমে
একুশে মানে ভাষার জয়
একুশ মানে ভাষাদিবস
মানছে সারা বিশ্বময়।

===============

   

মানস লাহিড়ী 
গ্রাম ও পোস্ট : দিগনগর
জেলা  : পূর্ব বর্ধমান 
পিন : ৭১৩ ১২৮


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই