Skip to main content

কবিতা ।। আশা জাগিয়ে রাখি ।। রেজাউল করিম রোমেল

 

আশা জাগিয়ে রাখি

রেজাউল করিম রোমেল

 
আমি জানি তুমি আসবে না।
তারপরও কেন জানি বুকে একটি
সুপ্ত বাসনা জেগে ওঠে,-
যদি কখনো ফিরে আসো!
যদি-ও এ ভাবনাটি শুধুই
আমার একান্ত নিজস্ব ভাবনা।
আমার মনের আকাশ কুসুম কল্পনা,
যার বাস্তব কোনো ভিত্তি নেই।

জানি তুমি ফিরে আসবে না
আর কখনো।
তারপর-ও আশা জাগিয়ে রাখি
যদি কখনো ফিরে আসো…

----------------------------------------------------------
রেজাউল করিম রোমেল। 
রায়পাড়া, ইসমাইল কলোনি, চাঁচড়া, কোতোয়ালি, যশোর। 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই