Skip to main content

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫


  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য 

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান। যে-কোন বিষয়েই লেখা যাবে। শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো, তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়। 

সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে।

মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না। 

লেখা মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে।

লেখার সঙ্গে দেবেন নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।)

১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) 'শিরোনাম'- অমুক, 'কলমে'- অমুক -- এভাবে লিখবেন না। শুরুতে শিরোনাম, তার নীচে লেখকের নাম, তার নীচ থেকে মূল লেখা, শেষে নামঠিকানা, ফোন নম্বর-- এভাবেই দিন। ৬) সব শেষে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'।

মেল আইডি : printednabapravat@gmail.com

লেখা পাঠালে একটি স্বয়ংক্রিয় প্রাপ্তিসংবাদ অবশ্যই পাবেন। না পেলে জানবেন আপনার লেখা আমরা পাইনি।

পত্রিকা প্রকাশিত হবে জানুয়ারি ২০২৫-এর দ্বিতীয় সপ্তাহে। 

লেখা পাঠানোর শেষতারিখ : ০৭ ডিসেম্বর ২০২৪।

জানুয়ারি ২০২৫-এর প্রথম সপ্তাহে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, whatsapp গ্রুপে নির্বাচিত লেখকতালিকা প্রকাশিত হবে। দেওয়া হবে এই গ্রুপেও। প্রত্যেককে আলাদা আলাদা মেলে জানানো সম্ভব নাও হতে পারে।

প্রি-বুকিং বা কেনার আবশ্যিক কোনো শর্ত নেই। 

লেখা নির্বাচিত হলে লেখককে এককপি সৌজন্য সংখ্যা দেওয়া হয়। পাশাপাশি পত্রিকার স্বার্থে অতিরিক্ত অন্তত এককপি ১০% ছাড়ে কিনে নেওয়ার (বা কাউকে দিয়ে কেনানোর) অনুরোধ থাকে। তবে নবপ্রভাতের অন্য কোন সংখ্যা বা নবপ্রভাত প্রকাশনীর বই কিনলেও (অন্তত পত্রিকার মূল্যে) হবে।

পত্রিকা দপ্তর ছাড়াও বারুইপুর, সোনারপুর, যাদবপুর, ডালহৌসি, ডায়মন্ডহারবার, আরামবাগ, বর্ধমান শহর থেকে হাতে হাতে সৌজন্য সংখ্যা ও অতিরিক্ত কপি সংগ্রহ করে নিতে পারবেন।

কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় আমাদের টেবিল থেকে নিতে পারবেন। 

কলকাতা বইমেলায়ও পাবেন।

(এছাড়া কলেজস্ট্রিটে পাবেন, কিন্তু সেক্ষেত্রে সৌজন্য সংখ্যা পাবেন না।)

রেজিস্ট্রি পোস্টে বা ক্যুরিয়রে  নিলে খরচ গ্রাহককে বহন করতে হবে। রেজিস্ট্রি পোস্টের খরচ এখন সম্ভবত ৪২টাকা।

৮-৯ ফর্মার পত্রিকার মুদ্রিত মূল্য হতে পারে ১৪০/১৫০টাকা। 

প্ৰয়োজনে যোগাযোগ : নিরাশাহরণ নস্কর (সম্পাদক), মোঃ 9433393556 (call & whatsapp)

পত্রিকা দপ্তর (রেজিঃ) : ধনপোতা, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা, ৭৪৩৩৫৫ 

শহর-দপ্তর : শরৎ পল্লি, উকিল পাড়া, বারুইপুর, কলকাতা ৭০০১৪৪

Comments

  1. কি মন্তব্য করব বা‌ করা যায়
    ভালো কাজে আছি।সহযোগিতা করব।

    ReplyDelete
  2. গ্রাহক হতে চাই।লেখা পাঠাতে চাই। বর্ধমান।

    ReplyDelete
  3. আমি কাব্য কণ্ঠ প্রকাশ করতে
    চাই।

    ReplyDelete
  4. আমি হিন্দি কবিতা প্রকাশ
    করতে ইচ্ছুক।

    ReplyDelete
  5. আপনাদের‌ এই নতুনত্ব খুব‌ই ভালো লাগলো।

    ReplyDelete
  6. যে লেখা গুলো পাঠিয়েছেন,ভালো
    বলেই মনে হচ্ছে,এখন‌ও ভালো ভাবে দেখা হয়ে ওঠেনি।অতি অবশ্য‌ই দেখব।এই ভাবে‌লখা প্রকাশ থাকলে ভালো লাগবে।

    ReplyDelete
  7. আধ্যাত্মিক নিয়ে লেখা থাকলে আরো ভালো।

    ReplyDelete
  8. অমিতাভ বচ্চন সত্যজিৎ রায়‌ উত্তম কুমার মৃনাল সেন ঋত্বিক ঘটক মিঠুন চক্রবর্তী সন্ধ্যা মূখার্জী
    হেমন্ত মূখার্জী বা‌আরো অনেকের নিয়ে লেখা।

    ReplyDelete
  9. মনীষিদের বাণী

    ReplyDelete
  10. সংস্কৃতি জগতে নিয়ে লেখা।

    ReplyDelete
  11. বিশিষ্ট কবিও সাহিতিক দের নিয়ে লেখা।

    ReplyDelete
  12. মোটিভেশন স্পিচ।

    ReplyDelete
  13. খেলার জগৎ নিয়ে লেখা।

    ReplyDelete
  14. মহাভারত রামায়ণ গীতা বাইবেল কোরান নিয়ে লেখা।

    ReplyDelete
  15. নারীদের নিয়ে লেখা।

    ReplyDelete

Post a Comment

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই