Skip to main content

ছড়া ।। শৈশব ।। সুদীপ্তা ভূঞ্যা


শৈশব 

সুদীপ্তা ভূঞ্যা


শৈশব কয় শৈশব কয় 
খোঁজ পড়েছে মনে
খুঁজে দেখি শৈশব আজ 
নেই তো কোনো খানে।।

শৈশব আজ বাঁধছে বিড়ি 
ছোটো দুটি হাতে 
শৈশব আজ মাঝছে থালা
একটু ভাতের খোঁজে।।

কত প্রতিভা হার মেনেছে 
শিশুশ্রমের কাছে
কত প্রতিভা হারিয়ে গেছে 
দারিদ্র্যের মাঝে।।

আজকে নিলাম নতুন শপথ 
নিজেই নিজের কাছে 
লড়ব আমি,বাঁচবে তুমি
ভালোবাসার মাঝে।।

================
সুদীপ্তা ভূঞ্যা
গ্রাম - চন্দনপুর, পোস্ট - চন্দনপুর হাট 
জেলা - পূর্ব মেদিনীপুর 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই