Skip to main content

কবিতা ।। জীবন বোধের মানে ।। বিবেকানন্দ নস্কর

জীবনবোধের মানে 

বিবেকানন্দ নস্কর 


রবি ঠাকুর রবি ঠাকুর ছড়িয়ে পড়ে আলো
দুঃখের দিনে বলতে পারো এই করেছো ভালো ।

কবি ঠাকুর কবি ঠাকুর নোবেল জয়ী কবি
কবির ঘরে খোদাই করা ব্যথার নীলচে ছবি ।

সহজ পাঠে সহজ কথা শিশুর কাছে নরম
প্রবন্ধ মুখ গদ্য ভাষায় কাঠিন্য তায় গরম ।

তুমি সকাল অস্ত বিকাল আঁধার পথে উষা
পথ হারানো পথিক পেল দেশ প্রেমের দিশা ।

অবসাদের স্মরণ শিখা যাপন জুড়ে বাঁধায়
তোমার ছোঁয়া ঝরে পড়ুক তোমার গানের সুধায় ।

রবি ঠাকুর প্রাণের ঠাকুর সব বাঙালির প্রাণে
তোমার রোদে খুঁজতে থাকা জীবন বোধের মানে। 


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই