Skip to main content

ছড়া ।। স্বাধীনতা ।। বিদ্যুৎ মিশ্র

স্বাধীনতা 

বিদ্যুৎ মিশ্র


বীর শহিদের বলিদানে 
রক্তে রাঙা পথ
ভুলিনি আজ আগুন ছুঁয়ে 
নিয়েছি যে শপথ।

কতো কতো মাতৃ আঁচল 
শূন্য হলো ঘরে
বিধবাদের চোখের জলে 
ব্যথায় হৃদয় ভরে ।

পিতৃহারা অবোধ শিশুর 
কান্না শুনে লোকে
অস্ত্র যখন তুলে নিল 
ভুলে নিজের শোকে ।

প্রতিবাদের মশাল জ্বেলে 
স্বাধীনতার জন্য 
বলিদানের পর্বে লেখা 
বাংলা আমার ধন্য ।

================

বিদ্যুৎ মিশ্র
কাশীপুর, পুরুলিয়া।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই