Skip to main content

ছড়া // শর্ত আছে// ক্ষুদিরাম নস্কর


শর্ত আছে

ক্ষুদিরাম নস্কর


দুর্গা যাবে বাপের বাড়ি
সঙ্গে যাবে কে?
চিল্লে ওঠে চার জনাতে 
আমরা যাব যে।

মা বলে কি গেলে তোরা 
বড্ড করিস গোল,
কেউ খেতে চাস বিরিয়ানি 
পিৎজা ফুচকা রোল।

আমার হাতে পয়সা কোথায় 
কড়ির আছে চল?
শর্ত আছে নিয়ে যাবো 
খুলবি না মুখে বল?

কি আর করে বাচ্চাগুলো
অবাক চেয়ে তাই,
যেমন প্রসাদ তেমন থাকে 
আমরা খেতে পাই। 

*********************************

সোনারপুর 700150 ,দক্ষিণ চব্বিশ পরগনা 



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই